8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 এপ্রিল 2026 21:21 IST
হাইলাইট
  • Redmi K90 Max বিল্ট-ইন কুলিং ফ্যানের সাথে আসছে
  • এটি প্রচুর গেমে 160 FPS গেমপ্লে সাপোর্ট করবে
  • এই ফোনে 8,000mAh+ ব্যাটারি থাকতে পারে

Redmi K90 Max will offer 160 FPS support for over 40 games

Photo Credit: Redmi

Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে। রেডমি তাদের নতুন পারফরম্যান্স কেন্দ্রিক ফোন চীনে এপ্রিল 21 লঞ্চের ঘোষণা করেছে। এটি রেডমির প্রথম বিল্ট-ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান যুক্ত স্মার্টফোন। ফোনটি গেমার ও পাওয়ার ইউজারদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে। Redmi K90 Max ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর দ্বারা চালিত হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এতে 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) বা তার থেকেও বেশি ক্যাপাসিটির ব্যাটারি ও 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলতে পারে। চলুন দেখে নিই এই নতুন ফোনে আর কী কী চমক থাকছে।

Redmi K90 Max স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি কে90 ম্যাক্স বড় 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এই ফোনে 40-এর বেশি ভিডিও গেমে 160 FPS সাপোর্ট দেওয়া হয়েছে। এতে 480  হার্টজ মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট যোগ করার ফলে টাচ রেসপন্স খুব দ্রুত ও নির্ভুল হবে।

Redmi K90 Max-এর স্পেস সিলভার কালার অপশনে মেটালিক ফিনিশ আছে। ফোনের পিছনের অংশে বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যেখানে একজোড়া ক্যামেরা সেন্সর ভার্টিক্যালি (লম্বালম্বি) অবস্থিত। পাশে একটি সার্কুলার কুলিং ফ্যান রয়েছে। রেডমি দাবি করছে, কুলিং সিস্টেমে থাকা হাই-স্পিড কুলিং মোড 100 সেকেন্ডের মধ্যে ফোনের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কমাতে সক্ষম।

রেডমির এই ফোনের ডিজাইনে ডিউরাবিলিটির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ফ্রেমে অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করেছে কোম্পানি। ডিভাইসের একাধিক IP রেটিং (IP66 + IP68 + IP69) জল ও ধুলো থেকে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করবে। অডিওর ক্ষেত্রে মার্কিন অডিও জায়েন্ট Bose পরিচালিত স্টেরিও ডুয়াল স্পিকার পাওয়া যাবে। জল্পনা চলছে, Redmi K90 Max রিব্র্যান্ড হয়ে ভারতে Xiaomi 17T নামে আসবে। যদিও সংস্থা এই বিষয়ে কিছু জানায়নি।

প্রসঙ্গত, Redmi A7 Pro আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফোন যা মাত্র 11,499 টাকায় পাওয়া যাবে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টল করা আছে। রেডমি চারটি মেজর OS আপগ্রেড (Android 20 পর্যন্ত) ও 6 বছর সিকিউরিটি আপডেট প্রদানের ঘোষণা করেছে। ফোনটি Amazon ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে এপ্রিল 15 থেকে বিক্রি হবে।

Advertisement

সংস্থা তিন মাসের নো-কস্ট EMI অপশনে কেনার সুযোগ দিচ্ছে। এই ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 6,300mAh ব্যাটারি, বেসিক জল এবং ধুলো প্রতিরোধী রেটিং (IP52), 200 শতাংশ অডিও বুস্ট, ও 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সটেনশন সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.