ওয়ানপ্লাস এস6 আল্ট্রা বিশাল 6.8 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ এটি MediaTek Dimensity 9500 চিপসেটে চলবে। ফোনটি Redmi K90 Ultra মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে। সবকিছু ঠিকঠাক চললে, উভয় স্মার্টফোন এপ্রিল মাসে চীনে লঞ্চ হতে পারে। ফোনগুলি গ্লোবাল মার্কেটে রিলিজ হবে কিনা, তা জানা যায়নি।
Poco F8 Pro মডেলটি Snapdragon 8 Elite প্রসেসরে চলবে, যেখানে F8 Ultra ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে জানা গেছে। ডিজাইন, প্রসেসর, বা ফিচার — সবকিছুই ইঙ্গিত করছে যে, Poco F8 Pro ও F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন।
Redmi K90 Pro Max একটি 'অলরাউন্ডার ফ্ল্যাগশিপ' স্মার্টফোন হবে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে বলে শোনা যাচ্ছে। যেখানে Redmi K90 একটি সম্পূর্ণ আপগ্রেড করা স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হিসেবে আসবে। উভয় মডেল চীনে 4,000 ইউয়ানের বেশি প্রাইস সেগমেন্টে প্রতিযোগিতা করবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 49,000 টাকা।