ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

Redmi K90 Ultra-কে ঠান্ডা রাখতে 18.1 মিমি ফ্যান ও VC কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

Photo Credit: Redmi

Redmi K90 Ultra is equipped with a built-in active cooling fan

হাইলাইট
  • Redmi K90 Ultra অ্যাক্টিভ কুলিং ফ্যানের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত
  • Redmi K90 Ultra মডেলে 8,550mAh ব্যাটারি ও 100W চার্জিং সাপোর্ট আছে
বিজ্ঞাপন

Redmi K90 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে জুনের অন্তিম দিনে লঞ্চ হয়েছে। রেডমির নতুন পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোন অ্যাক্টিভ কুলিং ফ্যান এবং ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসরের সাথে এসেছে। মূল্যবৃদ্ধির সময়েও এই ফোনের দাম সাধ্যের মধ্যে রাখতে সমর্থ হয়েছে শাওমির সাব-ব্র্যান্ডটি। গেমিং ও গ্রাফিক্সের জন্য ডিভাইসে একটি সেকেন্ডারি চিপ আছে। এতে তাপ নিয়ন্ত্রণের জন্য 6,000 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। Redmi K90 Ultra মডেলে 165Hz ডিসপ্লে, শক্তিশালী 8,550mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, এবং Bose-এর টিউন করা ডুয়াল স্টেরিও স্পিকার আছে।

Redmi K90 Ultra ফিচার্স ও স্পেসিফিকেশন

রেডমি কে90 আল্ট্রা 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা 1.5K রেজোলিউশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, 3,500 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, HDR10+ ও ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। সফটওয়্যারের দিক থেকে, এতে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Redmi K90 Ultra-কে ঠান্ডা রাখতে অ্যাক্টিভ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে 18.1 মিমি ফ্যান রয়েছে, যা 32 ডেসিবেল শব্দমাত্রায় কাজ করে। VC কুলিং সিস্টেম প্রসেসর থেকে উৎপন্ন তাপ দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করবে। সংস্থার দাবি, কুলিং ফ্যানটি প্রায় 100 সেকেন্ডের মধ্যে ফোনের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। ফলে দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজের সময়েও পারফরম্যান্স স্থিতিশীল থাকবে।

Redmi K90 Ultra-এর পিছনে f/1.68 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাটারি 22.5W রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।

রেডমির নতুন ফোন 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও সর্বোচ্চ 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে IP66, IP68, এবং IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে৷ কুলিং ফ্যান মডিউলটি আলাদা করে IPX8 ও IPX9 সার্টিফায়েড।

Redmi K90 Ultra দাম

চীনে Redmi K90 Ultra-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,799 ইউয়ান (প্রায় 40,000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম +512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 3,299 ইউয়ান (প্রায় 47,000 টাকা) এবং 3,499 ইউয়ান (প্রায় 50,000 টাকা)। রেডমির এই ফোন ভারতে  আসবে, কিনা, তা এখনও জানা যায়নি।

  • KEY SPECS
  • NEWS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 8550mAh
OS Android 16
Resolution 1280x2772 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. ফোনের ভিতরে ফ্যান! Redmi K90 Ultra ঝড় তুলে 8,550mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  2. Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
  3. Nothing-এর প্রথম স্মার্টফোন হিসেবে এই ফিচার পাচ্ছে Phone 4b, কমবে চার্জ শেষ হওয়ার চিন্তা
  4. Samsung-এর 200MP কোয়াড ক্যামেরা ফোনে 44,000 টাকা ছাড়, বছরের সর্বনিম্ন দামে কেনার সুযোগ
  5. Samsung Galaxy A27 5G ভারতে লঞ্চ হল, একবার কিনলেই ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন
  6. OnePlus N6 লঞ্চ হল ভারতে, 20,000 টাকার কমে বিশাল 8,000mAh ব্যাটারি ও ভরপুর AI ফিচার্স
  7. WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম
  8. Amazon Prime Day সেলে 80 শতাংশ ছাড়, ব্যাপক সস্তায় স্মার্টফোন, হেডফোন, ল্যাপটপ, টিভি-সহ শত শত প্রোডাক্ট
  9. Apple-এর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এই বছর লঞ্চ হচ্ছে, কী কী চমক থাকছে জেনে নিন
  10. Infinix-এর স্পেশাল এডিশন স্মার্টফোনের সেল শুরু, 2,000 টাকা ছাড়, সঙ্গে 3,999 টাকার ফ্রি স্পিকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »