দুর্দান্ত ডিসপ্লে, 5G কানেক্টিভিটি সহ নতুন ফোন আনছে Redmi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 মে 2020 13:02 IST
হাইলাইট
  • M2004J7AC মডেল নম্বরে নতুন ফোন সামনে এসেছে
  • থাকছে 5G সাপোর্ট
  • অক্টা-কোর প্রসেসর থাকবে

নতুন Redmi ফোনে 4,420mAh ব্যাটারি থাকবে

নতুন Redmi ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে M2004J7AC মডেল নম্বরে সামনে এসেছে এই স্মার্টফোন। সঙ্গে থাকছে ওলেড ডিসপ্লে। সব ঠিক থাকলে শিঘ্রই চিনে এই ফোন লঞ্চ হতে পারে।

TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে নতুন Redmi ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে একটি 6.57 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। এই ফোনের অক্টা-কোর প্রসেসরে থাকছে 2.6GHz ক্লক স্পিড। 64GB, 128GB ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 6GB + 128GB, 8GB RAM + 128GB, 6GB RAM + 64GB ও 8GB RAM + 256GB ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ করবে চিনের সংস্থাটি।

Advertisement

এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 206 গ্রাম ওজনের এই ফোনের আয়তন 164.15x75.75x8.99 মিমি। 4,420mAh ব্যাটারি সহ এই ফোন লঞ্চ হবে। নীল, কালো, সবুজ, গোলাপি, লাল, রূপালি ও সাদা রঙে পাওয়া যাবে এই 5G স্মার্টফোন।

সম্প্রতি 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Redmi Note 10 নামে বাজারে আসতে পারে এই ফোন।

সম্প্রতি ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল Redmi Note 9। ভারতে ইতিমধ্যেই Redmi Note 9 Pro ও Redmi Note 9 Pro Max বিক্রি শুরু হলেও এখনও  Redmi Note 9 লঞ্চ হয়নি। সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে অবশেষে ভারতে আসতে চলেছে এই ফোন। একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের উপস্থিতি সামনে আসার পরেই ভারতে Redmi Note 9 লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi 5G phone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.