Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফ্ল্যাশ সেল: কখন, কোথায় পাওয়া যাচ্ছে এই দুটি ফোন?

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 20 মার্চ 2019 09:38 IST
হাইলাইট
  • Redmi Note 7 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে
  • Redmi Note 7 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
  • দুটি ফোনেই থাকছে 4,000 mAh ব্যাটারি

বুধবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7 আর Redmi Note 7 Pro। শুধুমাত্র Flipkart আর mi.com থেকে এই দুটি ফোন বিক্রি শুরু হবে। বুধবার দুপুর 12 টায় Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফ্ল্যাশ সেল শুরু হবে। ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই দুটি স্মার্টফোন। Redmi Note 7 এ রয়েছে Snapdragon 660 চিপসেট, 12 মেগাপিক্সেল ক্যামেরা, Redmi Note 7 Pro তে রয়েছে Snapdragon 675 চিপসেট আর 48 মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ফোনেই চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম আর থাকছে 4,000 mAh ব্যাটারি।

Redmi Note 7 আর Redmi Note 7 Pro এর দাম

3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা।

4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা।

বুধবার দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফ্ল্যাশ সেল শুরু হবে।

 

 

Redmi Note 7 স্পেসিফিকেশন

Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।

Advertisement

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।

 

 

Advertisement

Redmi Note 7 Pro স্পেসিফিকেশন

Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Advertisement

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.