Redmi Note 7 এ থাকছে Sandragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে বুধবার দুপুর 12 টায় পাওয়া যাবে এই স্মার্টফোন।
Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে
জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। চিনে Redmi Note 7 ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও ভারতে এই ফোনে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে Sandragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে বুধবার দুপুর 12 টায় পাওয়া যাবে এই স্মার্টফোন।
3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা। 6 মার্চ ভারতে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro। Mi.com আর Flipkart থেকে এই ফোন কেনা যাবে। তিনটি আলাদা রঙের পাওয়া যাবে Redmi Note 7।
লঞ্চ অফারে Airtel ও Jio গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা ও অতিরিক্ত ডেটা।
গত সপ্তাহে একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। 13 মার্চ বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
Redmi Note 7 এ থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। চিনে Redmi Note 7 ফোনের প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করেছে Xiaomi।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Starts Warning Users About Chats From Unknown Numbers
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Camera Upgrades Said to Result in Thicker Rear Camera Module, Larger Lenses
Grand Theft Auto 6 Price, Editions Revealed; Pre-Orders Begin at Midnight on June 25