মহাকাশে পাড়ি দিল Redmi Note 7, চোখ ধাঁধানো ছবি তুলে ফিরল পৃথিবীর বুকে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 মে 2019 17:28 IST
হাইলাইট
  • পৃথিবীপৃষ্ঠ থেকে 31,000 মিটার উপরে ছবি তুলেছে Redmi Note 7
  • জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7
  • চিনে এই ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে

মহাকাশে Redmi Note 7

Photo Credit: Weibo/ Lei Jun

মার্কেটিং এ Xiaomi -র জুরি মেলা ভার। আরও একবার অন্যরকম মার্কেটিং করে শিরোনামে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই একাধিক ভিডিওতে Redmi Note 7 ফোন কত শক্তোপোক্তো তা প্রমান করের চেষ্টা হয়েছে। এর আগে Redmi Note 7 পায়ে লাগিয়ে স্কেটিং করা বা ফোনটিকে চপিং বোর্ড হিসাবে ব্যবহার করেছিল Xiaomi। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে Redmi Note 7 ফোনটি মহাকাশে পাঠাতে দেখা গিয়েছে। মহাকাশে পৃথিবীপৃষ্ঠ থেকে 31,000 মিটার উপর থেকে ছবি তুলেছে Redmi Note 7।

সম্প্রতি Xiaomi প্রধান লেই জুন চিনের এক সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে একটি বেলুনে চেপে Redmi Note 7 ফোনকে মহাকাশে পাড়ি দিতে দেখা গিয়েছে। এরপরে মহাকাশে গিয়ে Redmi Note 7 ক্যামেরায় দুর্দান্ত ছবি তুলেছে Xiaomi।

Advertisement

কিন্তু উপরে গেলে নীচে আসতেই হবে। আর হলও তাই। 35,375 মিটার উচ্চতা থেকে এই ফোন পৃথিবীতে ফিরে এল। এই সময় ফোনের ভিতরের তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। বাইরের তাপমাত্রা ছিল -52 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 10,000 টাকার স্মার্টফোনের এই ক্ষমতা দেখে অবাক হয়েছেন টেক গুরুরা।

পৃথিবীতে ফিরে আসার পরে মহাকাশে Redmi Note 7 ক্যামেরায় তোলা কিছু ছবি ট্যুইটারে শেয়ার করেছে Xiaomi। তবে এই ফোনে ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সার ছিল। অর্থাৎ এটি ফোনটি ছিল Redmi Note 7 এর চিনা ভার্সান। ভারতীয় ভার্সানে Redmi Note 7 ফোনে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi, Redmi Note 7
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.