Redmi Pad 2 ভারতে MediaTek Helio G100-Ultra প্রসেসর, 11 ইঞ্চি 2.5K ডিসপ্লে, ও 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: Xiaomi
Redmi Pad 2 ব্লু ও গ্রে কালারে এসেছে
Redmi Pad 2 বুধবার ভারতে লঞ্চ হল। শুধু Wi-Fi এবং Wi-Fi + সেলুলার নেটওয়ার্ক - এই বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট উভয় অপশনে উপলব্ধ। ট্যাবটিতে 11 ইঞ্চি 2.5K ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, ও শক্তিশালী 9,000mAh ব্যাটারি রয়েছে। এটি 6 ন্যানোমিটারের অক্টা-কোর MediaTek Helio G100-Ultra চিপসেট দ্বারা পরিচালিত এবং 8GB পর্যন্ত LPDDR4X RAM অফার করে। শাওমি দাবি করেছে যে রেডমির এই ট্যাবলেটটি প্রথম যা চালু করার পর থেকেই Google-এর সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করা যাবে। সফটওয়্যারের দিক থেকে, Redmi Pad 2 মডেলে HyperOS 2 রয়েছে।
ভারতে Redmi Pad 2 এর 4GB RAM + 128GB স্টোরেজের Wi-Fi-ওনলি ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। অন্যদিকে, Wi-Fi + 4G মডেলের 6GB RAM + 128GB স্টোরেজ ও 8GB RAM + 256GB স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 15,999 টাকা এবং জন্য 17,999 টাকা। অ্যাক্সেসরি হিসাবে রেডমি স্মার্ট পেন এবং প্যাড 2 কভার কিনতে পারবেন। এদের দাম যথাক্রমে 3,299 টাকা এবং 1,299 টাকা। ট্যাবটি নীল এবং ধূসর রঙে কোম্পানির অফিসিয়াল ই-স্টোর, Amazon এবং নির্বাচিত অফলাইন স্টোরে জুন 24 থেকে পাওয়া যাবে।
রেডমি প্যাড 2 ট্যাবলেটের সামনে 11 ইঞ্চি ডিসপ্লে রয়েছে৷ এটি 2.5K রেজোলিউশন (2560x1600 পিক্সেল), 90hz রিফ্রেশ রেট, 600 নিট ব্রাইটনেস অফার করে। চোখের সুরক্ষার জন্য Triple TÜV Rheinland সার্টিফিকেশন এবং ওয়েট টাচ প্রযুক্তি বর্তমান। এতে মিডিয়াটেক হেলিও G100-আল্ট্রা প্রসেসর, 8GB পর্যন্ত LPDDR4X RAM ও 256GB পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।
Redmi Pad 2 অ্যান্ড্রয়েড 15-নির্ভর হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে রান করবে। ট্যাবলেটটির ক্যামেরা খুবই সাধারণ। পিছনের প্যানেলে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে একটি 5 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। তবে দুর্দান্ত সাউন্ডের জন্য, এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। ট্যাবটি স্মার্ট পেনও সমর্থন করে। এটি গুগলের সার্কেল টু সার্চ এবং জেমিনি এআই এর মতো টপ-নচ ফিচার্সের সাথে এসেছে।
Redmi Pad 2 এর 9,000mAh ব্যাটারি 18W ওয়্যার্ড (তারযুক্ত) চার্জিং সমর্থন করে। এটি হল সেন্সর, অ্যাক্সিলোমিটার, এবং ভার্চুয়াল অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দিয়ে সজ্জিত। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G, Wi-Fi, ব্লুটুথ, 3.5mm অডিও জ্যাক এবং একটি USB টাইপ-সি পোর্ট। ট্যাবলেটের ওজন 510 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo V80 FE Reportedly Spotted on BIS Certification Website, India Launch Seems Imminent
Airtel’s New Recharges in India Announced: Rs. 185, Rs. 203 and Rs. 206 Voice-Only Plans Details