Redmi Note 7 দিয়ে ভাঙল আখরোট, তারপর . . .

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জানুয়ারী 2019 19:01 IST
হাইলাইট
  • 2019 সালের জানুয়ারী মাসে চিনে লঞ্চ হয়েছে Redmi Note 7
  • ওয়েইবিং Redmi Note 7 ফোনকে চপিং বোর্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে
  • Redmi Note 7 দিয়ে আখরোট ভাঙতে দেখা যায়

Redmi Note 7 দিয়ে আখরোট ভাঙতে দেখা গিয়েছে

2019 সালের জানুয়ারী মাসে চিনে লঞ্চ হয়েছে Redmi Note 7। এই ফোনের প্রধান আকর্ষণ 48 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 4,000mAh ব্যাটারি। তবে এই ফোন কতটা শক্তপোক্ত তা প্রকান করতে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে Xiaomi। ইতিমধ্যেই সিঁড়ি থেকে এই ফোন ফেলে ফিয়ে শিরোনামে এসেছিলেন Xiaomi প্রধান। এবার Redmi Note 7 নিয়ে নতুন ভিডিও প্রকাশ করল Xiaomi।

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর কী হল?

 

নতুন ভিডিওতে Redmi সিইও লু ওয়েইবিং Redmi Note 7 ফোনকে চপিং বোর্ড হিসাবে ব্যবহার করেছেন। টেবিলে Redmi Note 7 এর উপরে একের পর এক ফল রেখে তা চাকু দিয়ে কাটতে দেখা গিয়েছে কোম্পানির প্রধানকে। ভিডিওতে Redmi Note 7 এর উপরে রেখে কিউই, কলা, ও আপেল কাটার পরেও এই ফোনের ডিসপ্লেতে কোন সমস্যা দেখা যায়নি।
 

আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?

 

 

আরও পড়ুন: শক্তিশালী চিপসেট ও ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 7 Pro

 

এর পরে আরও এক ধাপ এগিয়ে Redmi Note 7 দিয়ে আখরোট ভাঙতে দেখা যায় লু কে। এই ঘটনার পরেও ফোনে কোন ক্ষতি চোখে পড়েনি।

 

আরও পড়ুন: নতুন আপডেটে ধারালো হবে Redmi Note 7 ফোনের 48MP ক্যামেরা

Advertisement

 

 

Advertisement

আরও পড়ুন: কেমন হবে Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন? দেখুন ভিডিও

 

ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

 

আরও পড়ুন: WhatsApp -এ মেসেজ ফরওয়ার্ড করেন? অবশ্যই পড়ুন এই খবর

 

Redmi Note 7 ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।

 

আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান

 

কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.