নতুন ভেরিয়েন্টে আসছে আরও শক্তিশালী Redmi Note 8

Redmi Note 8 এর নতুন ভেরিয়েন্টে থাকছে 8GGB RAM আর 256GB স্টোরেজ। আপাতত চিনের বাজারে এই ভেরিয়েন্ট লঞ্চ করবে Xiaomi।

নতুন ভেরিয়েন্টে আসছে আরও শক্তিশালী Redmi Note 8

Redmi Note 8 packs a quad rear camera setup, headlined by a 48-megapixel snapper

হাইলাইট
  • নরুন ভেরিয়েন্টে Redmi Note ফোনে 8 8GB RAM থাকবে
  • অগাস্ট মাসে চিনে এই ফোন লঞ্চ হয়েছিল
  • অক্টোবর মাসের আগেই ভারতে আসবে Redmi Note 8
বিজ্ঞাপন

গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। অক্টোবর মাসের মধ্যে ভারতে এই দুই ফোন লঞ্চ করার প্রতিশ্রুতি দিয়েছে Xiaomi। এই মুহুর্তে Redmi Note 8 টপ ভেরিয়েন্টে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। সাথে থাকছে একটি Snapdragon 665 চিপসেট। Mi A3 আর Realme 5 ফোনেও একই চিপসেট রয়েছে। এবার নতুন ভেরিয়েন্টে Redmi Note 8 লঞ্চ করতে চলেছে Xiaomi। Redmi Note 8 এর নতুন ভেরিয়েন্টে থাকছে 8GGB RAM আর 256GB স্টোরেজ। আপাতত চিনের বাজারে এই ভেরিয়েন্ট লঞ্চ করবে বেজিং এর কোম্পানিটি।

TENAA ওয়েবসাইটে Redmi Note 8 ফোনের 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট সামনে এসেছে। কালো, নীল, ধুসর, গোলাপি, বেগুনী আর সাদা রঙে পাওয়া যাবে Redmi Note 8 ফোনের নতুন ভেরিয়েন্ট।

redmi

নতুন ভেরিয়েন্টে Redmi Note 8 ফোনে 8GB RAM আর 256GB স্টোরেজ পাওয়া যাবে 

অগাস্ট মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8। লঞ্চের পরেই Xiaomi জানিয়েছিল  আট সপ্তাহের মধ্যে ভারতে এই ফোন লঞ্চ হবে। অর্থাৎ অক্টোবর মাসের মধ্যেই ভারতে মিডরেঞ্জ সেগমেন্টে নতুন এই ফোন লঞ্চ করতে চলেছে চিনের কোম্পানিটি।  

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। এতোদিন 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যেত। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ। এবার 8GB RAM আর 256GB স্টোরেজে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোন।

ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  2. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  3. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
  4. Samsung Galaxy F70e 5G ভারতে কম দামে এই তারিখে লঞ্চ হচ্ছে, ছবি ও সমস্ত ফিচার্স প্রকাশ করল কোম্পানি
  5. 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারির নতুন Oppo ফোনে প্রায় 6500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  6. YouTube: ইউজারদের জন্য খারাপ খবর, বন্ধ হল ইউটিউবের জনপ্রিয় ফিচার, টাকা দিলে তবেই মিলবে
  7. 100x জুম ক্যামেরা এবং 12 জিবি র‍্যামের দুর্দান্ত Vivo স্মার্টফোন 5,000 টাকা সস্তায় মিলছে, কোথায় পাবেন দেখুন
  8. BSNL-এর 1 টাকায় এক মাস ফ্রি কলিং ও 60 জিবি ডেটার অফার শেষ হচ্ছে, মিস করলে লস
  9. Oppo Reno 15 Pro Mini ক্রিস্টাল পিঙ্ক রঙে লঞ্চ হল, রয়েছে 200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি
  10. Vivo V70 ও V70 Elite দুর্ধর্ষ ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ ভারতে লঞ্চ হচ্ছে, টিজারে ফার্স্ট লুক প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »