কবে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro? জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 অগাস্ট 2019 16:52 IST
হাইলাইট
  • Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • মে মাসে এই ক্যামেরা সেন্সর লঞ্চ করেছিল Samsung
  • Redmi Note 8 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জিং

Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Photo Credit: Weibo

29 অগাস্ট Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্ট টিভি লঞ্চ করবে Xiaomi। একই ইভেন্টে লঞ্চ হতে চলেছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। আপাতত চিনে এই স্মার্টফোনগুলি লঞ্চ হবে। টিজারে প্রকশিত ছবিতে Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এই ক্যামেরায় থাকতে অয়ারে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই প্রথম কোন স্মার্টফোন ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর থাকছে।

বুধবার Weibo তে Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনের টিজার প্রকাশ করেছে Xiaomi। সেই ছবিতে Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও টিজারে জানানো হয়েছে এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে Redmi প্রধান জানিয়েছেন Redmi Note 8 ফোনে আগের ভালো ক্যামেরা থাকবে। থাকবে একটি 64 মেগপিক্সেল প্রাইমারি ক্যামেরা। কয়েক দিন আগেই এই ফোনের একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছিলেন Redmi প্রধান। Redmi Note 8 ফোনে থাকতে চলেছে একটি 64 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright GW1 সেন্সর।

এছাড়াও ওয়েইবিং জানিয়েছেন আগের ভার্সানের থেকে Redmi Note 8 ফোনে বড় ব্যাটারি থাকবে। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে 4,000 mAh ব্যাটারি ছিল। এছাড়াও থাকছে আগের থেকে বেশি স্ক্রিন টু বডি রেডিও। অর্থাৎ এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে।

এই মুহুর্তে Redmi Note 8 ফোন ব্যবহার করছে ওয়েইবিং। Weibo পোস্টে এই কথা জানা গিয়ছে। সেখানে লেখা ছিল Redmi Note 8 ফোন থেকে পোস্ট করা হয়েছে। Redmi Note 8 এর সাথেই 29 অগাস্ট একটি 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi।

Redmi Note 8 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট। এখনও এই ফোনের স্পেসিফিকেশন বিস্তারে জানা যায়নি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Note 8, Redmi Note 8 Pro, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  2. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  3. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  4. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  5. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  6. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  7. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
  8. Realme 16 5G এপ্রিলের এই তারিখ লঞ্চ হচ্ছে ভারতে, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  9. Vivo T5 Pro শীঘ্রই 9,020mAh ব্যাটারি ও ধামাকাদার ফিচার্সের সাথে ভারতে লঞ্চ হবে
  10. 26,000 টাকা ছাড়ে Samsung-এর দুর্ধর্ষ ক্যামেরা ফোন, অফার শেষ হওয়ার আগে কিনুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.