নতুন রঙে বাজারে আসছে Redmi Note 8 Pro, জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 নভেম্বর 2019 11:40 IST
হাইলাইট
  • নতুন রঙে লঞ্চ হল Redmi Note 8 Pro
  • মোট চারটি রঙে এই ফোন পাওয়া যাবে
  • এই ফোনে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা

Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে

Photo Credit: Twitter/ Xiaomi

অগাস্ট মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। অক্টোবর মাসে  ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এবার নতুন ‘ওশান ব্লু' রঙে এই ফোন লঞ্চ হবে। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছে Xiaomi। এতদিন কালো, সবুজ ও সাদা রঙে পাওয়া যেত এই ফোন। এবার মোট চারটি রঙে পাওয়া যাবে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 8 Pro। যদিও ভারতে কবে নতুন ‘ওশান ব্লু' রঙে Redmi Note 8 Pro বিক্রি শুরু হবে জানা যায়নি।

Redmi Note 8 Pro ফোনের পিছনে থাকছে কার্ভড গ্লাস ফিনিশ 

Redmi Note 8 Pro এর দাম

Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম  15,999 টাকা। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।

Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে 

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

Redmi Note 8 Pro ফোনে সেলফি তোলার জন্য 20 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে 

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

Advertisement

আরও পড়ুন:

Redmi Note 8 Pro রিভিউ

Advertisement

108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে আসছে Mi Note 10​

একটা ফোনে দুটো ডিসপ্লে আর চারটে ক্যামেরা: নতুন চমক নিয়ে আসছে Xiaomi

মাত্র 17 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন, 100W ফাস্ট চার্জ প্রযুক্তি নিয়ে এল Xiaomi

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi, Redmi Note 8 Pro, Ocean Blue, MIUI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.