এক দিনে 10 লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেল Redmi Note 8 সিরিজ

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 অগাস্ট 2019 15:49 IST
হাইলাইট
  • 29 অগাস্ট লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro
  • আপাতত চিনে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন
  • ফোনের ভিতরে থাকছে MediaTek Helio G90T চিপসেট

Redmi Note 8 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা

Photo Credit: Weibo

29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। লঞ্চের আগে প্রতিবেশি দেশে এই দুই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েহিল। মাত্র 24 ঘন্টার মধ্যে 10 লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেয়েছে Redmi Note 8 সিরিজের দুই ফোন। সুপারহিট Redmi Note 7 Pro এর উত্তরসূরী Redmi Note 8 Pro ফোনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেহে Xiaomi।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে Xiaomi জানিয়েছে ইতিমধ্যেই 10 লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেয়েহে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। এই সপ্তাহেই চিনে  Mi.om থেকে এই দুই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল।

Advertisement

10 লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেয়েছে Redmi Note 8 
ছবি: Weibo

Redmi Note 8 Pro ফোনে Redmi Note 7 Pro ফোনের থেকে বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকবে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 25X পর্যন্ত জুম।

Advertisement

Redmi Note 7 Pro ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল বেজিং এর কোম্পানিটি। Redmi Note 8 Pro ফোনে থাকহে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকহে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

Redmi Note 8 Pro ফোনে থাকছে 4,500mAh ব্যাটারি 
ছবি: Weibo/ লু ওয়েইবিং

Advertisement

এর সাথেই সম্প্রতি Redmi Note 8 Pro ফোনের ক্যামেরায় তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। সেখানে 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা হবি প্রিন্ট করে দেখিয়েছে Xiaomi। এছাড়াও এই ক্যামেরায় তোলা একটি শহরের হবি পোস্ট করেছেন Redmi প্রধান।

Redmi Note 8 Pro ক্যামেরায় তোলা ছবি
ছবি: Weibo/ লু ওয়েইবিং

Advertisement

29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। আপাতত চিনে লঞ্চ হলেও কবে এই স্মার্টফোন ভারতে আসবে জানা যায়নি। 29 অগাস্ট একই ইভেন্টে চিনে Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্ট টিভি লঞ্চ করবে Xiaomi। এতদিন Mi ব্র্যান্ডের অধীনে স্মার্ট টিভি লচন করত Xiaomi।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Note 8 Pro, Redmi Note 8, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  2. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  3. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  4. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  5. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  6. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  7. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  8. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  9. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  10. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.