29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। আপাতত চিনে লঞ্চ হলেও কবে এই স্মার্টফোন ভারতে আসবে যায়নি Xiaomi।
Photo Credit: Weibo
Redmi Note 8 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। লঞ্চের আগে প্রতিবেশি দেশে এই দুই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েহিল। মাত্র 24 ঘন্টার মধ্যে 10 লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেয়েছে Redmi Note 8 সিরিজের দুই ফোন। সুপারহিট Redmi Note 7 Pro এর উত্তরসূরী Redmi Note 8 Pro ফোনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করেহে Xiaomi।
সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে Xiaomi জানিয়েছে ইতিমধ্যেই 10 লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেয়েহে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। এই সপ্তাহেই চিনে Mi.om থেকে এই দুই ফোনের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল।
![]()
10 লক্ষের বেশি রেজিস্ট্রেশন পেয়েছে Redmi Note 8
ছবি: Weibo
Redmi Note 8 Pro ফোনে Redmi Note 7 Pro ফোনের থেকে বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকবে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 25X পর্যন্ত জুম।
Redmi Note 7 Pro ফোনে 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছিল বেজিং এর কোম্পানিটি। Redmi Note 8 Pro ফোনে থাকহে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকহে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
![]()
Redmi Note 8 Pro ফোনে থাকছে 4,500mAh ব্যাটারি
ছবি: Weibo/ লু ওয়েইবিং
এর সাথেই সম্প্রতি Redmi Note 8 Pro ফোনের ক্যামেরায় তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন Redmi প্রধান লু ওয়েইবিং। সেখানে 64 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা হবি প্রিন্ট করে দেখিয়েছে Xiaomi। এছাড়াও এই ক্যামেরায় তোলা একটি শহরের হবি পোস্ট করেছেন Redmi প্রধান।
![]()
Redmi Note 8 Pro ক্যামেরায় তোলা ছবি
ছবি: Weibo/ লু ওয়েইবিং
29 অগাস্ট চিনে লঞ্চ হবে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। আপাতত চিনে লঞ্চ হলেও কবে এই স্মার্টফোন ভারতে আসবে জানা যায়নি। 29 অগাস্ট একই ইভেন্টে চিনে Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্ট টিভি লঞ্চ করবে Xiaomi। এতদিন Mi ব্র্যান্ডের অধীনে স্মার্ট টিভি লচন করত Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max Will Launch as India’s First Phone With the MediaTek Dimensity 9600 Pro Chipset
Moto G47 Power 5G May Feature Dimensity 6300 SoC, 108-Megapixel Camera; Price Tipped