Redmi Note 8 Pro-র পরের সেল 20 নভেম্বর Amazon ও Mi.com-এ, জানুন বিশদে

বিজ্ঞাপন
Edited by Biswadeep Dey, আপডেট: 13 নভেম্বর 2019 18:28 IST
হাইলাইট
  • রয়েছে 4,500mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট
  • ক্যামেরায় রয়েছে একটি 64 MP Samsung GW1 সেন্সর
  • ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে

বুধবার বেলা বারোটার সময় Redmi Note 8 Pro-এর সেল শুরু হয় ভারতে, Amazon, Mi.com ও Mi Home stores-এর মাধ্যমে। সেল শেষ হওয়ার পরে Xiaomi ও Amazon India জানিয়ে দিয়েছে পরবর্তী সেল হবে 20 নভেম্বর। গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। এই ফোনের বিশেষ আকর্ষণ হল এর কোয়াড ক্যামেরা সেটআপ, যার অন্তর্গত 64-megapixel প্রাইমারি ক্যামেরা। Redmi Note 8 Pro ফোনে রয়েছে একটি MediaTek Helio G90T চিপসেট। রয়েছে 4,500mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট। 

Redmi Note 8 Pro price in India, offers

Redmi Note 8 Pro- শুরু হচ্ছে 14,999 টাকা দিয়ে 6GB RAM + 64GB ভ্যারিয়্যান্টের জন্য। 6GB RAM + 128GB ভ্যারিয়্যান্টের মূল্য 15,999 টাকা।  8GB RAM + 128GB ভ্যারিয়্যান্টের মূল্য 17,999 টাকা।  Redmi Note 8 Pro পাওয়া যায় গামা গ্রিন, হ্যালো হোয়াইট ও শ্যাডো ব্ল্যাক কালার অপশনে। 
এদিন Redmi Note 8 Pro-এর সেল শুরু হয়েছিল বেলা বারোটায়। এই সেলে অফার দেওয়া হয়েছিল 10 শতাংশ ছাড়ের। Axis Bank ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই ছাড় পাওয়া যাচ্ছিল। এছাড়া Airtel ডাবল ডেটা অফার দিচ্ছিল 249 ও 349 টাকার রিচার্জে। ছিল নো কস্ট ইএমআই প্ল্যানও। 
পরের সেল আগামী 20 নভেম্বর। 

Advertisement

Redmi Note 8 Pro specifications

Redmi Note 8 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন রয়েছে। Redmi Note 8 Pro ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio G90T চিপসেট। সর্বোচ্চ 8GB RAM ভ্যারিয়েন্টে এই ফোন পাওয়া যায়। 
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় রয়েছে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Xiaomi-র এই ফোনে আরও রয়েছে Wi-Fi 802.11ac, ব্লুটুথ v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C, এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। রয়েছে 4,500mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.