ফাস্ট চার্জিং ছাড়া নতুন Redmi Note 8T ফোনে আর কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 31 অক্টোবর 2019 15:48 IST
হাইলাইট
  • Redmi Note 8T ফোনে NFC সাপোর্ট থাকছে
  • 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

Photo Credit: Dealntech

সম্প্রতি ভারত ও চিনের বাজারে লঞ্চ হয়েছে Redmi Note 8 আর Redmi Note 8 Pro। এবার Note 8 সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 8T। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Redmi Note 8T সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। সম্প্রতি NCC সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi Note 8T ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছে। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী Redmi Note 8 ফোনের সাথে নতুন Redmi Note 8T ফোনের স্পেসিফিকেশন অনেকটা মিলে যাচ্ছে। ইন্টারনেটে বিভিন্ন রিপোর্টে Redmi Note 8T ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এলেও এই ফোন সম্পর্কে এখনও মুখ খোলেনি Xiaomi।

ছবি: Dealntech 

Dealntech ওয়েবসাইটে প্রথম Redmi Note 8T ফোনের NCC লিস্টিংয়ের খবর সামনে এসেছে। Redmi Note 8T ফোনে থাকছে NFC। Redmi Note 8 ফোনে NFC ছিল না। M1908C3XG মডেল নম্বরে Redmi Note 8T ফোন সামনে এসেছে। NFC ছাড়াও Redmi Note 8T ফোনে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি: Dealntech

Redmi Note 8T ফোনে থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। এই ফোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি, USB Type-C পোর্ট আর 18W ফাস্ট চার্জিং। Redmi Note 8T ফোনে NFC থাকছে। Redmi Note 8ফোনে এই ফিচার ছিল না।

Advertisement

Redmi Note 8T ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট। এক ঝলকে দেখে Redmi Note 8T আর Redmi Note 8 ফোনের মধ্যে কোন পার্থক্য বোঝা যাবে না। রিটেল বাক্সের মধ্যে চার্জারে EU পিন দেখা গিয়েছে। কোন দেশে নতুন স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি। Redmi Note 8T ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় থাকছে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

3GB RAM + 32GB স্টোরেজ, 4GB RAM + 64GB স্টোরেজ আর 4GB RAM + 128GB স্টোরেজে ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note 8T। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 8T কিনতে 199 ইউরো (প্রায় 15,600 টাকা) খরচ হবে।

Advertisement

আরও পড়ুন:

লঞ্চের আগেই ফাঁস হল Mi CC9 Pro ফোনের ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন

পাঁচ-পাঁচটা ক্যামেরা, 108MP সেন্সর সহ আসছে Mi Note 10; জানিয়ে দিল Xiaomi

Advertisement

কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? জানিয়ে দিল Samsung

 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi Note 8T, Redmi Note 8T Renders
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.