করোনাভাইরাসের কারণে লঞ্চ ইভেন্ট বাতিল করল Xiaomi ও Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 মার্চ 2020 12:47 IST
হাইলাইট
  • 12 মার্চ Redmi Note 9 লঞ্চ বাতিল করেছে Xiaomi
  • 5 মার্চ বাতিল হয়েছে Realme 6 লঞ্চ অনুষ্ঠান
  • অনলাইনে এই দুই ফোন লঞ্চ হবে

করোনাভাইরাসের কারণে অনুষ্ঠান বাতিল করল Realme ও Xiaomi

করোনাভাইরাস সংক্রমণ থেকে সতর্কতার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান বাতিল হয়েছে। ইতিমধ্যেই বাতিল হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, গেম ডেভেলপার কনফারেন্স ও গুগল ডেভেলপার কনফারেন্সের মতোই বছরের অন্যতম সেরা টেক ইভেন্ট। এবার করোনাভাইরাসের কারণে প্রোডাক্ট লঞ্চ বাতিল করল Xiaomi ও Realme। 12 মার্চ Redmi Note 9 লঞ্চ বাতিল করেছে Xiaomi। অন্যদিকে 5 মার্চ বাতিল হয়েছে Realme 6 লঞ্চ অনুষ্ঠান।  অনলাইন অনুষ্ঠানে এই দুই প্রোডাক্ট গোটা দুনিয়ার সামনে নিয়ে আসবে Xiaomi ও Realme।

টুইটারে Xiaomi -র অফিশিয়াল হ্যান্ডেল থেকে প্রধান মনু কুমার জৈন এক বিবৃতিতে জানিয়েছেন  COVID-19 ভাইরাস সংক্রমণের কারণে মার্চে কোন লঞ্চ অনুষ্ঠান আয়োজন করা হবে না। কোম্পানির শুভানুধ্যায়ী, ব্যবসায়ীক সঙ্গী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে ভারতে আসছে Redmi Note 9, জানিয়ে দিল Xioami

অন্যদিকে Realme প্রধান মাধব শেঠ টুইটারে 5 মার্চ Realme 6 ও Realme 6 Pro লঞ্চ ইভেন্ট বাতিল করার ঘোষণা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর সুরক্ষিত থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠান বাতিল হলেও অনলাইনে গটা দুনিয়ার সামনে এই ফোন চিয়ে আসবে Realme।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.