ফ্ল্যাগশিপ প্রসেসার, পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে আসছে Redmi Pro 2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 এপ্রিল 2019 15:01 IST
হাইলাইট
  • Redmi Pro 2 তে থাকবে Snapdragon 855 চিপসেট
  • ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 48MP ক্যামেরা থাকবে
  • আর থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

Redmi Pro 2 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা

Photo Credit: Weibo

কয়েক দিন আগেই Xiaomi প্রধান লেই জুন জানিয়েছিলেন Snapdragon 855 চিপসেট আর পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হবে পরবর্তী Redmi ফোন। এবার সোশ্যাল মিডিয়াল একটি Redmi ফোনের পোস্টার ভাইরাল হয়েছে। নতুন ফোনের নাম Redmi Pro 2। এই ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা আর পপ-আপ সেলফি ক্যামেরা। ছবিতে সামনে ও পিছন থেকে Redmi Pro 2 ফোনটি দেখা গিয়েছে।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi Pro 2 ফোনের ছবি সামনে এসেছে। পোস্টারে চিনে ভাষা এই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহারের খবর জানানো হয়েছে। এছাড়াও এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। অনেকেই মনে করছেন কয়েক দিন আগে এই ফোনের কথাই জানিয়েছিলেন Xiaomi প্রধান।

ছবিতে Redmi Pro 2 ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। ফোনের পিছনে উপর নীচে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের ডান দিকে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন।

অনেক দিন ধরেই ইন্টারনেটে Snapdragon 855 চিপসেট ব্যবহার করে Redmi ফোন লঞ্চের কানাঘুষো চলছিল। গত সপ্তাগে কোম্পানির প্রধানের ঘোষনায় টেক দুনিয়ায় ঝড় উঠেছিল। Redmi Pro 2 ফোনের পোস্টার ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনা সেই জল্পনাকে উস্কে দিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  2. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  3. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  4. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  5. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  6. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  7. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  8. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  9. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  10. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.