Redmi Note 7 কে টেক্কা দিতে ভারতে বিক্রি শুরু হল Samsung Galaxy A20: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 এপ্রিল 2019 16:55 IST
হাইলাইট
  • Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে
  • অনলাইন ও অফলাইন স্টোর থেকে বিক্রি শুরু হয়েছে এই ফোন
  • এই ফোনের দাম 12,490 টাকা

Samsung Galaxy A20 ফোনের দাম 12,490 টাকা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20। সোমবার ভারতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। Galaxy A20 ফোনের প্রধান আকর্ষন  Super AMOLED ডিসপ্লে। সাথে থাকছে ডুয়াল ক্যামেরা, Exynos 7884 চিপসেট আর 3GB RAM। Redmi Note 7 আর Realme U1 এর সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Samsung Galaxy A20।

Samsung Galaxy A20 এর দাম

ভারতে Samsung Galaxy A20 ফোনের দাম 12,490 টাকা। সোমবার ভারতে সব জনপ্রিয় অনলাইন ও অফলাইন স্টোর থেকে বিক্রি শুরু হয়েছে এই ফোন।

Advertisement

Samsung Galaxy A20 স্পেসিফিকেশন

Samsung Galaxy A20 ফোনে থাকছে 6.4 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20 ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Samsung Galaxy A20 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনে Samsung Pay সাপোর্ট থাকছে। Samsung Galaxy A20 ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.