1,000 টাকা সস্তা হল Samsung Galaxy A30s

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 ডিসেম্বর 2019 07:04 IST
হাইলাইট
  • Samsung Galaxy A30 ফোনে রয়েছে বিশাল ব্যাটারি
  • অনলাইন ও অফলাইনে সস্তা হয়েছে এই ফোন
  • থাকছে অক্টা-কোর Exynos 7904 চিপসেট, 4GB RAM

সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A30s

সস্তা হল Samsung Galaxy A30s। সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চের পরে নভেম্বর মাসে একরা এই ফোনের দাম কমিয়েছিল Samsung। আবার 1,000 টাকা সস্তা হয়েছে Galaxy A30s। এর ফলে 14,999 টাকায় এই ফোন কেনা যাচ্ছে। Samsung Galaxy A30s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে, অক্টা-কোর Exynos 7904 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি।

Samsung Galaxy A30s এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Samsung Galaxy A30s ফোনের দা, 14,999 টাকা। সেপ্টেম্বর মাসে লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 16,999 টাকা। নভেম্বর মাসে এই ফোনের দাম কমে 15,999 টাকা হয়েছিল। এবার আরও 1,000 টাকা সস্তা হল এই স্মার্টফোন।

Amazon.in, Samsung অনলাইন স্টোর ও সব অফলাইন স্টোর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে Samsung Galaxy A30s।

Samsung Galaxy A30s স্পেসিফিকেশন

Galaxy A30s ফোনে রয়েছে 6.4 ইঞ্চি HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Exynos 7904 প্রসেসর। সাথে থাকছে 4GB RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনেও ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Advertisement

Galaxy A30s ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 25 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Galaxy A30s ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি আর 15W ফাস্ট চার্জিং। Galaxy A30s এর ওজন 166 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.