আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A80

ভারতের পাঁচটি শহরে Galaxy A80 ফোনের এক্সক্লিউসিভ প্রিভিউ ইভেন্ট আয়োজন করতে পারে Samsung। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও কলকাতায় এই ইভেন্ট অনুষ্ঠিত হবে।

আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A80

Samsung Galaxy A80 ফোনে রয়েছে রোটেটিং ক্যামেরা

হাইলাইট
  • এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80
  • এই ফোনে রয়েছে রোটেটিং ডুয়াল ক্যামেরা
  • জুন মাসে ভারতে আসছে এই স্মার্টফোন
বিজ্ঞাপন

এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80। এই ফোনে রয়েছে রোটেটিং ডুয়াল ক্যামেরা। একই সাথে লঞ্চ হয়েছিল Galaxy A70। ইতিমধ্যেই ভারতে Galaxy A70 বিক্রি শুরু হলেও এই দেশে আসেনি Galaxy A80। আগামী সপ্তাহে ভারতে আসতে পারে এই স্মার্টফোন।

ভারতের পাঁচটি শহরে Galaxy A80 ফোনের এক্সক্লিউসিভ প্রিভিউ ইভেন্ট আয়োজন করতে পারে Samsung। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও কলকাতায় এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। দিল্লি, মুম্বাই ও হায়দ্রাবাদে 8 জুন এই অনুষ্ঠান হবে। বেঙ্গালুরু ও কলকাতায় 9 জুন এই ইভেন্ট হবে। এই দুই দিন সন্ধ্যা 6 টায় শুরু হবে প্রিভিউ ইভেন্ট।

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  2. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  3. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  4. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  5. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  6. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  8. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  10. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »