ARM এর সাথে হাত মিলিয়ে 7nm চিপসেট তৈরী করল Samsung

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুলাই 2018 16:26 IST
হাইলাইট
  • ARM Holdings এর সাথে হাত মিলিয়ে নতুন Cortex-A76 CPU লঞ্চ করল Samsung
  • Samsung। 7nm LPP আর 5nm LPE প্রসেসে এই চিপসেট তৈরী হয়েছে
  • 2018 সালের শেষ দিকে এই চিপসেট বাণিজ্যিকভাবে তৈরী শুরু হবে

ব্রিটিশ চিপ প্রস্তুতকারী সংস্থা ARM Holdings এর সাথে হাত মিলিয়ে নতুন Cortex-A76 CPU লঞ্চ করল Samsung। 7nm LPP আর 5nm LPE প্রসেসে এই চিপসেট তৈরী হয়েছে। Cortex-A76 CPU এর ক্লক স্পিড 3 GHz। ছোট প্রসেস সাইজ ও বেশি ক্লক স্পিডের জন্য এই চিপসেট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরী হয়েছে। এই চিপসেট খুব সহজেই আধুনিক 10nm চিপসেটগুলিকে হারিয়ে দিতে পারবে। নত্তুন এই হাই এন্ড CPU বাজারে আসতে বেশ খানিকটা সময় লেগে যাবে। 2018 সালের শেষ দিকে এই চিপসেট বাণিজ্যিকভাবে তৈরী শুরু হবে। এর সাথেই Samsung জানিয়েছে নতুন এই চিপসেটে 7nm LPP আর 5nm LPE ব্যবহারের ফলে আলট্রা লো পাওয়ার CPU হবে এটি।

অন্যদিকে এক্সট্রিম আলট্রা ভায়োলেট (EUV) লাইটোগ্রাফি প্রসেস তৈরীর কাজ চলছে। 2019 সালের প্রথমার্ধে এই কাজ শেষ হয়ে যাবে। এই প্রসেসেস কাজ শেষ হলে তা একটি 5nm চিপসেট হবে। যা এই 7nm চিপসেটের থেকেও হালকা ও পাওয়ার এফিশিয়েন্ট হবে। ইতিমধ্যেই Samsung জানিয়েছে 2019 সালের প্রথমার্ধে EUV লাইটোগ্রাফি টেকনোলজির প্রসেস বাজারে আসবে।

Samsung-এর মার্কেটিং টিমের ভাইস প্রেসিডেন্ট রায়ান সাঁঝুন লি বলেন, “ARM এর সাথে হাত মিলিয়ে আমরা এই চিপসেত বানিয়েছি। বেশি শক্তির কম্পিউটিং ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের উন্নতির জন্য এই CPU দারুন কাজে লাগবে।”

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, ARM, Cortex A76
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.