Galaxy A (2020) সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে আসছে Samsung

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ডিসেম্বর 2019 12:58 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহে Galaxy A (2020) সিরিজ লঞ্চ করবে Samsung
  • শুরুতেই লঞ্চ হতে পারে Galaxy A51
  • 12 ডিসেম্বর ভিয়েতনামে এই ফোন লঞ্চ হবে

12 ডিসেম্বর নতুন ফোন লঞ্চ করবে Samsung

Photo Credit: YouTube/ Samsung Vietnam

12 ডিসেম্বর ভিয়েতনামে Galaxy A (2020) সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে Samsung। সম্প্রতি এক টিজার ভিডিও প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 2020 সালের শুরুতে নতুন সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ হওয়ার কথা ছিল। এবার ডিসেম্বর মাসেই এই ফোনগুলি লঞ্চের সিদ্ধান্ত নিল কোম্পানি। আগামী সপ্তাহে ভিয়েতনামে লঞ্চ হতে পারে Galaxy A51।

ভিয়েতনামে Samsung অফিশিয়াল YouTube চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে গত কয়েক বছরে Galaxy J সিরিজ আর Galaxy A সিরিজের ফোনে ক্যামেরায় যে উন্নতি হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও Galaxy A (2020) সিরিজের ফোনগুলি থেকে গ্রাহক কী প্রত্যাশা করতে পারে সেই তথ্য তুলে ধরেছে Samsung। ভিডিওতে ফোনের ডিসপ্লের মধ্যে একটি হোল-পাঞ্চ দেখা গিয়েছে। Galaxy Note 10 সিরিজে একই ডিজাইনের হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার হয়েছিল।

Advertisement

নভেম্বর মাসে ইন্টারনেটে প্রকাশিত রিপোর্টে Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছিল। সেখানে জানানো হয়েছিল। Samsung Galaxy A51 ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি OneUI 2.0 স্কিন চলবে। Galaxy A51 ফোনে থাকবে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকবে 4,000 mAh ব্যাটারি।

Samsung Galaxy A51 ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

ইতিমধ্যেই Samsung Galaxy A51 ফোনের উৎপাদন শুরু হয়েছে। গ্রেটার নয়ডার Samsung কারখানা থেকে এই ফোন তৈরি করছে Samung। Galaxy A সিরিজের নতুন ফোনে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।

Advertisement

এছাড়াও Geekbench ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A51 ফোনে একটি Exynos 9611 চিপসেট থাকবে।

আরও পড়ুন:

Advertisement

Xiaomi কে ঘায়েল করতে শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A51

বিভিন্ন স্মার্টফোনে কবে পৌঁছবে Android 10? জানিয়ে দিল Samsung

সম্পূর্ণ নতুন ডিজাইনের ক্যামেরা নিয়ে আসছে Redmi K30

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.