দূর্দান্ত ফিচার যুক্ত আসতে চলেছে Samsung কোম্পানীর নতুন ফোন- Samsung galaxy A06।
Photo Credit: Samsung
বিগত কিছু সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল Samsung কোম্পানী। শোনা যাচ্ছিল samsung কোম্পানী তাদের নতুন কিছু স্মার্ট ফোন লঞ্চ করতে পারে। তবে এটিতে এবার সিলমোহর দিলো Samsung কোম্পানী নিজেই। শোনা যাচ্ছে যে,Samsung galaxy A05 এর উত্তরসূরি হিসাবে, Samsung কোম্পানী আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Samsung galaxy A06। সম্প্রতি এটির একটি ডিজাইন উন্মুক্ত করা হয়েছে।এর পাশাপাশি এটির দাম ও স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। এখন শুধু অপেক্ষা এই সমস্ত কিছু নতুন ফোনের জন্য প্রযোজ্য কিনা সেটা দেখার।
ইভান ব্লাস দ্বারা প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে অনুমান করা যাচ্ছে যে, Samsung galaxy Ao6 ফোনটি Samsung galaxy Ao5 এর পথ প্রদর্শক হয়েই আসতে চলেছে।
যতটুকু বোঝা যাচ্ছে যে, নতুন হ্যাণ্ডসেটটির পিছনের দিকের অংশে একটি LED ফ্ল্যাশ লাইটের পাশাপাশি একটি ডুয়াল ক্যামেরা থাকবে । ফোনটির পিছনের, উপরের বাম দিকের কোণে লম্বালম্বি ভাবে, বৃত্তাকার ক্যামেরা দুটিকে সাজানো হয়েছে। এগুলিকে উল্লম্ব পিনস্ট্রিপ ফিনিস দেওয়া হয়েছে।
Samsung galaxy A06 এর সামনের দিকটি কিছুটা Galaxy A55 এবং A35 এর মত দেখতে। রিপোর্ট অনুযায়ী এটির সামনের অংশ পাতলা বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লে দ্বারা সজ্জিত করা হয়েছে ।এটির সামনের উপরের অংশে ক্যামেরার সেন্সর এর জন্য ছোট আকারের বৃত্ত আছে। এটির পাওয়ার বোতাম এবং ভলিউম কমানো ও বাড়ানোর জন্য বোতাম গুলি ডান দিকের পাশের অংশে উলম্ব আকারে সাজানো। সুত্রর খবর অনুযায়ী Galaxy A06 হ্যান্ডসেটটি কালো এবং সিলভার রঙে পাওয়া যাবে।
এখনো পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী, Samsung Galaxy A06 স্মার্ট ফোনটি MediaTek Helio G85 SoC প্রসেসর দ্বারা সংযুক্ত করা হবে। বর্তমানে এই প্রসেসর টি গেমিং এর জন্য খুবই বিখ্যাত। এছাড়াও শোনা যাচ্ছে এটি Android 14-ভিত্তিক UI দ্বারা সজ্জিত হবে। Samsung galaxy A06 ফোনটি ইন বিল্ড 6GB RAM এর সাথে আসার সম্ভবনা আছে।সম্ভবত ফোনটিতে একটি 6.7-ইঞ্চি উন্নতমানের LCD স্ক্রিন থাকবে। স্মার্ট ফোনটিতে 15W তারযুক্ত চার্জিং ব্যাবস্থা থাকবে বলে অনুমান করা হচ্ছে। এবং এটিতে একটি 5,000mAh ব্যাটারি যুক্ত করা হবে।
রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A06 এর আনুমানিক দাম হতে পারে ভারতীয় মূল্যে প্রায় 18,200 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Apple Announces iOS 27 Release Date: Here’s When It’s Arriving on Your iPhone
Apple Watch Series 12, Watch Ultra 4 Announced With New Health Sensors, S11 Chip: Price in India, Specifications and New Features