লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A10s ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2019 18:32 IST
হাইলাইট
  • Galaxy A10s ফোনে থাকছে MediaTek প্রসেসর
  • সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা
  • থাকছে একটি 4,000 mAh ব্যাটারি

এই বছরের শুরুতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10

এই বছরের শুরুতে বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A10। এটাই Galaxy A সিরিজের সবথেকে সস্তা স্মার্টফোন। বাজেট সেগমেন্টে কোম্পানির অবস্থান মজবুত করতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ইতিমধ্যেই Galaxy A10s সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার এই ফোনের স্পেসিফিকেশোন্ সামনে এল। নতুন রিপোর্টে জানা গিয়েছে Galaxy A10s ফোনে থাকছে MediaTek প্রসেসর।

গত মাসে মার্কিন সার্টিফিকেশন ওয়েবসাইট FCC প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছিল Galaxy A10s ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা। এবার এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে এই ফোনের ডুয়াল ক্যামেরার প্রাইমারি সেন্সরে থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Advertisement

সেলফি তোলার জন্য Galaxy A10s ফোনে থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। Galaxy A10 আর Galaxy A10e ফোনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছিল Samsung। এছাড়াও Galaxy A10s ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। যা Galaxy A10 এর 3,400 mAh ব্যাটারির থেকে অনেকটাই বড়।

Galaxy A10s ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Galaxy A10 ফোনে একটি Exynos 7884 চিপসেট ব্যবহার করেছিল Samsung। তবে Samsung Galaxy A10s ফোনে থাকতে পারে অক্টা-কোর MediaTek Helio P22 চিপসেট। বাজেট সেওগমেন্টের দখন নিতে শিঘ্রই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Samsung Galaxy A10s
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.