ট্রিপল ক্যামেরার ধামাকা! পুজোর মধ্যেই ভারতে এল Samsung Galaxy A20s

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 অক্টোবর 2019 12:23 IST
হাইলাইট
  • Samsung Galaxy A20s ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে
  • ফোনের ভিতরে 4,000 mAh ব্যাটারি থাকছে
  • সাথে থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট

Samsung Galaxy A20s ফোনে গ্লসি ফিনিশ থাকছে

পুজোর মধ্যে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল Samsung। শনিবার লঞ্চ হল নতুন  Samsung Galaxy A20s। এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা, ফোনের ভিতরে থাকছে Snapdragon 450 চিপসেট। Galaxy A20s ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ব্যবহার হয়েছে। সম্প্রতি একই সিরিজে লঞ্চ হয়েছিল Galaxy A30s আর Galaxy A50s।

আগের সেলে অফার হাতছাড়া হয়েছে? চলতি সপ্তাহে আসছে Flipkart Big Diwali Sale 2019

Advertisement

Samsung Galaxy A20s এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে Samsung Galaxy A20s এর দাম 11,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 13,999 টাকা খরচ হবে। কালো, নীল, সবুজ ও লাল রঙে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন।

পকেট-সই দামে চাই ভালো পারফর্মেন্স? 7,000 টাকার নীচে সেরা ফোনগুলি দেখে নিন

Samsung Galaxy A20s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A20s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির OneUI স্কিন চলবে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। সাথে থাকছে Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 54GB পর্যন্ত স্টোরেজ। তবে এই ফোনে  512 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

Advertisement

সপ্তাহের শেষে ধামাকা সেল নিয়ে আসছে Amazon: সেরা অফারগুলি দেখে নিন

Samsung Galaxy A20s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy A20s ফোনে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর।

Mi Band 5 লঞ্চের অপেক্ষায় রয়েছেন? নতুন ফিচার দেখে নিন

Advertisement

Samsung Galaxy A20s ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। থাকছে 15W ফাস্ট চার্জ সাপোর্ট। Galaxy A20s ফোনের আয়তন 163.31 x 77.52 x 7.9 মিলিমিটার। সবুজ, কালো আর লাল রঙে পাওয়া যাবে Galaxy A20s।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.