লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 আর Galaxy A81 ফোনের বিভিন্ন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 নভেম্বর 2019 16:42 IST
হাইলাইট
  • Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • থাকবে একটি 5MP ম্যাক্রো ক্যামেরা
  • Samsung Galaxy A81 ফোনে S-Pen সাপোর্ট থাকছে

Samsung Galaxy A51 ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

Photo Credit: OnLeaks/ PriceBaba

সম্প্রতি একের পর এক রিপোর্টে Samsung Galaxy A51 ফোনের প্রায় সব ফিচার সামনে এসেছে। সম্প্রতি SM-A515F মডেল নম্বরে নতুন এই স্মার্টফোন ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। নতুন এক রিপোর্টে হানা গিয়েছে Galaxy A51  ফোনে থাকছে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও SM-AN815F মডেল নম্বরে নতুন একটি Samsung স্মার্টফোন সামনে এসেছে। Galaxy A81 নামে এই ফোন বাজারে আসতে পারে। নতুন এই ফোনে থাকছে S-Pen সাপোর্ট। এতদিন শুধুমাত্র Galaxy Note সিরিজের ফোনে এই ফিচার দেখা যেত।

Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। SamMobile ওয়েবসাইটে প্রকাশিত নতুন রিপোর্টে জানা গিয়েছে এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Advertisement

এই দুই ক্যামেরা ছাড়াও Galaxy A51 ফোনে থাকবে একটা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটা ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Samsung Galaxy A51 ফোনের সামনে থাকবে 32 মেগাপিক্সেল সেন্সর।

Samsung Galaxy A51 ফোনে থাকবে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট।

Galaxy A51 ছাড়াও শীঘ্রই লঞ্চ হতে পারে Galaxy A81। এই ফোনে থাকবে S-Pen সাপোর্ট। এই প্রথম Galaxy A সিরিজের কোন ফোনে S-Pen সাপোর্ট থাকবে। এতদিন শুধুমাত্র Galaxy Note সিরিজের ফোনে এই ফিচার দেখা যেত।

Advertisement

চলতি বছর রোটেটিং ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Galaxy A80। জুলাই মাসে ভারতে এই ফোন বিক্রি শুরু করেছিল Samsung। সেই ফোনের উত্তরসূরি Galaxy A81।

আরও পড়ুন:

Advertisement

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy S11e ফোনের বিভিন্ন ফিচার

Xiaomi কে ঘায়েল করতে শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A51

Galaxy A সিরিজে নতুন এই ফোনগুলি নিয়ে আসছে Samsung

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy A51, Samsung Galaxy A81, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.