Xiaomi কে ঘায়েল করতে শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A51

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 নভেম্বর 2019 15:45 IST
হাইলাইট
  • Samsung Galaxy A51 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • Andorid 10 অপারেটিং সিস্টেম চলবে
  • ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে

Samsung Galaxy A51 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে

Photo Credit: OnLeaks/ PriceBaba

শীঘ্রই বাজারে আসতে পারে Samsung Galaxy A51। সম্প্রতি Bluetooth সার্টিফিকেশন ওয়েবসাইটে এই স্মার্টফোন দেখা গিয়েছে। Samsung Galaxy A50s ফোনের সাথে নতুন কিছু ফিচার সহ বাজারে আসবে এই মিডরেঞ্জ স্মার্টফোন। সম্প্রতি Bluetooth সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন সামনে আসার পরে মনে করা হচ্ছে Galaxy A51 লঞ্চ এখন শুধুই সময়েই অপেক্ষা।

LunchStudio ওয়েবসাইটে প্রথম Bluetooth সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy A51 ফোনের উপস্থিতির খবর সামনে আসে। 2020 সালে Galaxy A সিরিজের প্রথম স্মার্টফোন হতে পারে এই ফোন। ইতিমধ্যেই Wifi সার্টিফিকেশন থেকে জানা গিয়েছে Galaxy A51 ফোনে android 10 অপারেটিং সিস্টেম চলবে।

Advertisement

ছবি: Launch Studio

ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Samsung Galaxy A51 ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এই ফোনের পিছনে থাকছে পারে চারটি ক্যামেরা। Galaxy M30s ফোনের মতো ক্যামেরা মডিউল দেখা যাবে এই ফোনে। ফোনের পিছনের ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Samsung Galaxy A51 ফোনে একটি 32 মেগাপিক্সেল সেন্সর থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Advertisement

যদিও কবে Samsung Galaxy A51 লঞ্চ হবে সেই প্রসঙ্গে নির্দিষ্ট কোন তথ্য সামনে আসেনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.