ফাঁস হয়ে গেলো গ্যালাক্সি A6 এবং গ্যালাক্সি A6+ -এর ইনফিনিটি ডিসপ্লে এবং মেটালিক ডিসাইন

স্যামসাং গ্যালাক্সি A6 এবং গ্যালাক্সি A6+ এর অনলাইনে ফাঁস হওয়া তথ্যতে দেখা গেলো ইনফিনিটি ডিসপ্লে ও মেটালিক ডিসাইন.আশা করা হচ্ছে স্যামসাং এই বছরে গ্যালাক্সি A6 ,গ্যালাক্সি A6+,এই দুটি মাঝারি রেঞ্জের হ্যান্ডসেট প্রকাশ করতে চলেছে.

ফাঁস হয়ে গেলো গ্যালাক্সি A6 এবং গ্যালাক্সি A6+ -এর ইনফিনিটি ডিসপ্লে এবং মেটালিক ডিসাইন
বিজ্ঞাপন
স্যামসাং গ্যালাক্সি A6 এবং গ্যালাক্সি A6+ এর অনলাইনে ফাঁস হওয়া তথ্যতে দেখা গেলো ইনফিনিটি ডিসপ্লে ও মেটালিক ডিসাইন.আশা করা হচ্ছে স্যামসাং এই বছরে গ্যালাক্সি A6 ,গ্যালাক্সি A6+,এই দুটি মাঝারি রেঞ্জের হ্যান্ডসেট প্রকাশ করতে চলেছে. কোম্পানির নিজেস্ব ওয়েবসাইটে এই মোবাইল সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গেলো. খুব বেশি কিছু জানা না গেলেও মোবাইলটির ডিজাইনের সাথে গ্যালাক্সি এস9 এর মিল পাওয়া গেছে. 

এদের কোনোটিতেই কোনো যান্ত্রিক হোম বটন থাকবে না. তার বদলে থাকবে ইনফিনিটি ডিসপ্লে এবং ক্যামেরার তলায় ফিঙ্গারপ্রিন্ট রিডার. এর পেছন দিকে ডুয়াল ক্যামেরা সেট আপ ও 3.5 মিমি হেডফোন জ্যাক পাওয়া যাবে. আরেকটি ওয়েবসাইট অনুযায়ী এতে উন্নত মানের মেটাল বডি ডিসাইন থাকবে যা মূলত সোনালী এবং নীল রং-এ পাওয়া যাবে. লাউডস্পিকারটি পাওয়ার  বটনের ডানদিকে থাকবে. ডুয়াল সিম ও মাইক্রো SD কার্ডের জন্য আলাদা জায়গা থাকবে. যদিও এইসব তথ্য চোখ  বুজে  বিশ্বাস করা যায় না. আরো শোনা যাচ্ছে এটিতে 1080x2220  পিক্সেলস রেসোলিউশন এবং 5-6 ইঞ্চি ডিসপ্লে, 3 জি বি RAM ও 32 জি বি ইনবিল্ট স্টোরেজও থাকবে.
 
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »