Galaxy M10 আর Galaxy M20 ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ছোট নচ। সাথে এই ফোনে রয়েছে ফেস আনলক আর 5,000 mAh ব্যাটারি।
Amazon থেকে পাওয়া যাবে Samsung Galaxy M10 আর Galaxy M20
ইতিমধ্যেই তিনটি ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Samsung Galaxy M20 আর Galaxy M10। তিন দিনই মুহুর্তে শেষ হয়েছে স্টক। বৃহস্পতিবার চতুর্থ ফ্ল্যাশ সেলে বিক্রি হবে Galaxy M সিরিজের এই দুটি স্মার্টফোন। Galaxy M10 আর Galaxy M20 ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ছোট নচ। সাথে এই ফোনে রয়েছে ফেস আনলক আর 5,000 mAh ব্যাটারি। দুটি ফোনেই চলবে তুলনামুলক পরনো Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Widevine L1 সাপোর্ট থাকার কারনে দুটি ফোনেই Netflix আর Amazon Prime Video থেকে HD ভিডিও স্ট্রিম করা যাবে। শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে Samsung Galaxy M10 আর Galaxy M20।
Samsung Galaxy M10 এর দাম শুরু হবে 7,990 টাকা থেকে। 2GB RAM/ 16GB স্টোরেজ ভেরিয়েন্টে Galaxy M10 কিনতে খরচ হবে 7,990 টাকা। 3GB RAM/ 32GB স্টোরেজে Galaxy M10 কিনতে 8,990 টাকা খরচ হবে।
Galaxy M20 ফোনের দাম শুরু হবে 10,990 টাকা থেকে। 3GB RAM/ 32GB স্টোরেজে Galaxy M20 ফোনের দাম 10,990 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজে Salaxy M20 কিনতে 12,990 টাকা খরচ হবে। আজ দুপুর 12 টায় Amazon এ শুরু হবে ফ্ল্যাশ সেল।
Samsung Galaxy M20 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy M20 তে থাকছে একটি 6.3 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 2GB / 3GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
Galaxy M20 ফোনের পিছনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M20 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
Samsung Galaxy M10 ফোনে থাকবে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 14 ন্যানোমিটার অক্টাকোর Exynos 7870 চিপসেট। সাথে থাকবে 2GB/3GB RAM।
ছবি তোলার জন্য Galaxy M10 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 5MP সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M10 ফোনের ভিতরে একটি 3,400 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung। থাকছে USB Type-C কানেক্টিভিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know