Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 জুন 2026 17:20 IST
হাইলাইট
  • Samsung Galaxy M47 5G ছয়টি মেজর Android OS আপগ্রেড পাবে
  • এটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে
  • Samsung Galaxy M47 5G চলবে Snapdragon প্রসেসরে

Samsung Galaxy M47 5G is confirmed to feature a triple rear camera system.

Photo Credit: Samsung

Samsung Galaxy M47 5G জুন 29 ভারতে আসছে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি আজ দেশের বাজারে নতুন স্মার্টফোন আনার ঘোষণা করেছে। এটি মিড-রেঞ্জে Vivo, Oppo, Redmi, ও Realme-এর মতো সংস্থাদের টেক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে। সংস্থা এক টিজার ভিডিয়োর মাধ্যমে ফোনটির ডিজাইন,কালার অপশন, ও ফিচার্স প্রকাশ্যে এনেছে। এছাড়াও, Amazon ই-কমার্স সাইটে লাইভ হওয়া মাইক্রোসাইট একাধিক তথ্য প্রকাশ করেছে। Samsung Galaxy M47 5G ছয়টি মেজর Android OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ, 2032 সাল পর্যন্ত ফোন চিন্তামুক্ত হয়ে ব্যবহার করতে পারবেন।

Samsung Galaxy M47 5G ফিচার্স, স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম47 5G তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে। এই ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ও 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা দেখা যাবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 12 মেগাপিক্সেল HDR ক্যামেরা থাকবে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।

Samsung Galaxy M47 5G মডেলে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass Victus+ কভার অফার করছে। ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এতে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট কনফার্মড করেছে কোম্পানি।

উল্লেখ্য, বাইপাস চার্জিং ফিচার গেমিং বা ভারী কাজের সময় চার্জার থেকে বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ডে প্রবেশ করায়। ফলে ব্যাটারি দ্রুত গরম হয় না ও পারফরম্যান্স ঠিক থাকে। হ্যান্ডসেটে Snapdragon প্রসেসর ব্যবহার হয়েছে, যা LPDDR5x র‍্যাম এবং UFS 3.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। তবে প্রসেসরের নাম এখনও ঘোষণা হয়নি।

এছাড়াও, সফটওয়্যার পলিসির দিক থেকে Samsung Galaxy M47 5G মিড-রেঞ্জে যে কোনও স্মার্টফোনকে পিছনে ফেলবে। ডিভাইসটি Rogue Red ও Blaze Blue কালার অপশনে উপলব্ধ হবে। এটি ফটো এডিট করার জন্য অবজেক্ট ইরেজার, এডিট সাজেশন, এবং মাই ফিল্টার-সহ বিভিন্ন AI ফিচার্স অফার করবে।

Advertisement

স্যামসাং-এর নতুন ফোনে One UI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রসঙ্গত, 2023 সালের নভেম্বরে Galaxy M44 নির্বাচিত আর্ন্তজাতিক বাজারে লঞ্চ হয়েছিল। কিন্তু ফোনটি ভারতে উপলব্ধ হয়নি। তাই আড়াই বছরের বেশি সময় পর Galaxy M47 5G-এর হাত ধরে M4x সিরিজ পুনরায় ভারতে ফিরতে চলেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.