Samsung Galaxy M47 5G ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, ও Snapdragon 6 Gen 3 চিপসেটের সঙ্গে এসেছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy M47 5G will receive 6 generations of major Android OS upgrades
Samsung Galaxy M47 5G আজ (জুন 29) ভারতে লঞ্চ হল। Galaxy M সিরিজের নতুন মডেল ফিচার্সের সঙ্গে দামের সামঞ্জস্য বজায় রেখে এসেছে। যার ফলে স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়ে কিছুটা হলেও স্বস্তি পাবে ক্রেতারা। এটি ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 2031 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে।Samsung ছাড়া মিড-রেঞ্জে এমন সফটওয়্যার সাপোর্ট কোনও ব্র্যান্ড দিচ্ছে না। Samsung Galaxy M47 5G মডেলে 120Hz AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও NFC আছে। এছাড়াও, এই নতুন ফোনে 4K ভিডিও শুটিং, স্টেরিও স্পিকার, ও SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।
Samsung Galaxy M47 5G মডেলের দাম ভারতে 22,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামের মধ্যে কুপন অফার অর্ন্তভুক্ত আছে। আবার কোন ভ্যারিয়েন্টের মূল্য কত, তা এখনও জানায়নি সংস্থা। Samsung ঘোষণা করলেই র্যাম ও স্টোরেজ অনুসারে দাম আপডেট করা হবে।এটি রগ রেড ও ব্লেজ ব্লু কালার অপশনে উপলব্ধ। ফোনের ব্যাক প্যানেলে ম্যাট টেক্সচার কোটিং রয়েছে। এটি জুলাই 4 থেকে Amazon Prime Day সেলে বিক্রি হবে।
Samsung Galaxy M47 5G মডেলের সামনে 6.7 ইঞ্চি ইনিফিনিটি-ও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, এবং FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) অফার করে। স্ক্রিনের উপর পাওয়ারফুল Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম47 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা । সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 12 মেগাপিক্সেল (f/2.2) ক্যামেরা বর্তমান।
স্যামসাং-এর নতুন স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর, LPDDR5x র্যাম ও UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে বাইপাস চার্জিং ফিচারও থাকছে। এটি গেমিং বা ভারী কাজের সময় চার্জার থেকে বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ডে প্রবেশ করায়। ফলে ব্যাটারি ওভারহিট হয় না ও পারফরম্যান্স ঠিক থাকে।
Samsung Galaxy M47 5G-এর স্টোরেজ SD কার্ড দিয়ে 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনে OneUI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। ডিভাইসে এআই ভয়েস ট্রান্সক্রিপশন, অবজেক্ট ইরেজার, ও এডিট সাজেশনের মতো বিভিন্ন AI ফিচার্স মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Huawei Mate 90 Series Launch Timeline Revealed in New Leak; Mate XT 2 May Arrive Separately
Xiaomi, Apple, Google Reportedly Join Hands to Advance Qi 50W Wireless Charging Standard