এটাই নতুন Samsung Galaxy Note 10+ ?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 জুন 2019 11:18 IST
হাইলাইট
  • Samsung Galaxy Note 10+ ফোন হাতে ভিডিও প্রকাশ হল
  • থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে
  • কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি

Samsung Galaxy Note 10+ ফোন হাতে একটি ভিডিও প্রকাশিত হয়েছে

Photo Credit: YouTube/ TechTalkTV

সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে একটি নতুন Samsung ফোনের ছবি সামনে এসেছে। সেখানে বুট স্ক্রিনে Samsung Galaxy Note 10+ নাম দেখা গিয়েছে। এই ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝে রয়েছে একটি হোল পাঞ্চ। Samsung Galaxy S10+ ফোনে যে AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছিল Samsung Galaxy Note 10+ ফোনেও একই ডিসপ্লে ব্যবহার হতে পারে। ফোনের পিছনে বাঁ দিকে উপরে একাধিক ক্যামেরা দেখা গিয়েছে। Galaxy Note 10 এর সাথেই তুলনামুলক বড় ডিসপ্লেতে Galaxy Note 10+ লঞ্চ করতে পারে Samsung।

সম্প্রতি TechTalkTV  নামে এক YouTube চ্যানেলে Samsung Galaxy Note 10+ ফোন হাতে নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এই ফোনের ডিসপ্লের মাঝে রয়েছে একটি পাঞ্চ হোল। এর নীচেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা। এই ভিডিওতে বুট স্ক্রিনে Samsung Galaxy Note 10+ নামে এই ফোন দেখা গিয়েছে।

নতুন এই ফোনের পিছনে একাধিক ক্যামেরা দেখা গিয়েছে। তবে এই ভিডিওতে ঠিক কী ক্যামেরা থাকছে বোঝা যায়নি। আগে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। কবে Galaxy Note 10 সিরিজ লঞ্চ হবে জানায়নি Samsung। তাই আপাতত এই খবরের কোন সত্যতা জানা যায়নি।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল 7 অগাস্ট লঞ্চ হবে Samsung Galaxy Note 10 সিরিজের স্মার্টফোনগুলি। একই সাথে 5G ভেরিয়েন্টে বাজারে আসতে পারে এই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.