Samsung Galaxy S10 এ থাকবে ট্রিপল রিয়াল ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুলাই 2018 14:37 IST
হাইলাইট
  • তিনটি আলাদা ভেরিয়েন্টে আগামী বছরে লঞ্চ হবে Samsung Galaxy S10
  • প্রিমিয়াম ভেরিয়েন্টে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে
  • বেস ভেরিয়েন্টের ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে

Photo Credit: AllAboutSamsung

 

তিনটি আলাদা ভেরিয়েন্টে আগামী বছরে লঞ্চ হবে Samsung Galaxy S10। সম্প্রতি এক রিপোর্টে এই ফোনের ক্যামেরা সম্পর্কে একাধিক খব ফাঁস হয়ে গেল। এই রিপোর্টে জানানো হয়েছে Galaxy S10 এর প্রিমিয়াম ও মিড ভেরিয়েন্টে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার হবে। আর বেস ভেরিয়েন্টের ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

জার্মানির ‘অল অ্যাবাউট স্যামসাং’ ওয়াবসাইটে জানানো হয়েছে Galaxy S10 এর প্রিমিয়াম ভেরিয়েন্টে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 12MP f/1.5 থেকে f/2.4 ভেরিয়েবেল অ্যাপারচার। এর সাথেই থাকবে একটি ওয়াইড অ্যাঙ্গেল f/1.9 16MP সেন্সারার। আর একটি f/2.4 13MP টেলিফটো লেন্স থাকবে। প্রাইমারী ক্যামেরাটি মাঝে থাকবে। ডান দিকে থাকবে ওয়াইড ক্যামেরা ও বাঁ দিকে টেলি ক্যামেরাটি থাকবে।

Galaxy S10 এর অন্য দুই ভেরিয়েন্টে ডুয়াল ক্যামেরা সেট আপ দেখা যাবে। এই ক্যামেরায় থাকবে একটি 12MP f/1.5 থেকে f/2.4 ভেরিয়েবেল অ্যাপারচার। এর সাথেই থাকবে একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল 16MP ক্যামেরা।

অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Samsung Galaxy S10 এর প্রিমিয়াম ও মাঝের মডেলে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। আর কম দামের ভেরিয়েন্টে ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রাখা হয়েছে।

Advertisement

যদিও এই কোন খবরের সত্যতা যাচাই করেনি Gadget 360। Samsung এর তরফ থেকে অফিশিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি। Samsung Galaxy S10 লঞ্চের এখন আনেক দেরী। আগামী বছর ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের ইভেন্টে লঞ্চ হতে পারে Samsung Galaxy S10।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: SAmsung, Samsung Galaxy S10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.