Samsung Galaxy S25 এখন 19,600 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 is powered by a Snapdragon 8 Elite processor
Samsung Galaxy S26 সিরিজ লঞ্চের পর থেকেই আগের বছরের S25 লাইনআপের দাম ধাপে ধাপে কমেছে। এখন স্ট্যান্ডার্ড Galaxy S25 মডেল 19,600 টাকার উপর ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় অনেক কম দামে Amazon থেকে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি 2032 সাল পর্যন্ত Android OS, OneUI, ও সিকিউরিটি আপডেট পাবে। ফোনটি ওয়্যারলেস চার্জিং, IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট, প্রিমিয়াম ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও হাই-এন্ড Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে।
Samsung Galaxy S25 বর্তমানে অ্যামাজনে লিস্টেড আছে 61,330 টাকায়, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় ফোনের দাম ছিল 80,999 টাকা। অর্থাৎ, হ্যান্ডসেটটি ফ্ল্যাট 19,671 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে। ডিভাইসটি নেভি, সিলভার শ্যাডো, ও আইসি ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস25 মডেলের সামনে 6.2 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন, 2,600 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ও HDR10+ সাপোর্ট করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।
Galaxy S25 ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সঙ্গে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f./1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, OIS এবং 3x অপটিক্যাল জুম-সহ একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে Android 15 ভিত্তিক One UI 8 প্রি-ইনস্টলড করা আছে। সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে কোম্পানি। স্যামসাং তাদের এই ফোনে 4,000mAh ব্যাটারি ব্যবহার করেছে। এটি 25W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999