Samsung Galaxy S25 FE লঞ্চ হল, চমক ফিচার্সে, 7 বছর Android আপডেট মিলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 সেপ্টেম্বর 2025 17:54 IST
হাইলাইট
  • Samsung Galaxy S25 FE এর রিয়ার ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম
  • স্মার্টফোনটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ ডিসপ্লে প্রোটেকশনের সঙ্গে এসেছে
  • ফোনটির 4,900mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

Samsung Galaxy S25 FE ফোনে IP68 জলরোধী রেটিং আছে

Photo Credit: Samsung

Samsung Galaxy S25 FE অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার লঞ্চ হল। iPhone 17 সিরিজ উন্মোচনের পাঁচ দিন আগে দক্ষিণ কোরিয়ান সংস্থাটির নয়া প্রিমিয়াম স্মার্টফোন প্রকাশ হল। ফোনটির, ব্যাটারি, চার্জিং স্পিড, সেলফি ক্যামেরা, এবং AI ডিপার্টমেন্টে বড় আপগ্রেড এসেছে। এর রিয়ার ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। প্রোভিজ্যুয়াল ইঞ্জিন দ্বারা চালিত ফ্রন্ট ক্যামেরায় জেনারেটিভ এডিট এবং ইনস্ট্যান্ট স্লো-মোশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স আছে। Samsung Galaxy S25 FE মডেলটির জেমিনাই লাইভ, নাও বার, ও নাও ব্রিফ, সার্কের টু সার্চের মতো AI বৈশিষ্ট্য ব্যবহারকারীর দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলবে। ফোনটিতে IP68 জলরোধী রেটিং, 45W ফাস্ট চার্জিং এবং বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে।।

 Samsung Galaxy S25 FE স্পেসিফিকেশন ও ফিচার্স

Samsung Galaxy S25 FE এর সামনের দিকে 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক AMOLED 2X স্ক্রিন আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,900 নিট ব্রাইটনেস অফার করে। ডিসপ্লেটি ভিশন বুস্টার সমর্থন করে এবং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন প্রদান করে। ফোনটিতে Exynos 2400 প্রসেসর দেওয়া হয়েছে যা 8 জিবি র‍্যাম ও  256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

ছবি এবং ভিডিয়ো করার জন্য, Samsung Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। এটি 50 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে 13 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস25এফই অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে চলে। এটি সাত বছরের জন্য OS আপগ্রেড এবং সিকিউরিটি আপডেট পাবে। হ্যান্ডসেটটি কিনলে ছয় মাসের বিনামূল্যে গুগল এআই প্রো সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এতে 45W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি রয়েছে। পূর্বসূরী Galaxy S24 FE-এর তুলনায় ভেপার চেম্বার কুলিং সিস্টেম 10 শতাংশ বড়। ফোনটি 7.4 মিমি পুরু এবং ওজন 190 গ্রাম।

Samsung Galaxy S25 FE দাম

Samsung Galaxy S25 FE এর বেস 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ 650 ডলারে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 57,300 টাকা৷ অন্যদিকে, 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 710 ডলার (প্রায় 62,570 টাকা)। ফোনটি আইসিব্লু, জেটব্ল্যাক, নেভি ও সাদা রঙে পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে কেনার জন্য উপলব্ধ হলেও, কোম্পানি শীঘ্রই ভারতে দাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, Samsung Galaxy S24 FE গত বছর সেপ্টেম্বরে ভারতে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  2. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  3. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  4. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  5. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  6. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  7. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  8. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  9. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  10. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.