Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রি-বুক করলে 50,000 টাকার পুরষ্কার জেতার সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 ফেব্রুয়ারি 2026 12:21 IST
হাইলাইট
  • Samsung Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারি 25 লঞ্চ হবে
  • এই সিরিজে Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra আসবে
  • Samsung ভারতে 999 টাকায় প্রি-রিজার্ভেশন চালু করেছে

Samsung Galaxy S26 Series is expected to succeed the Galaxy S25 lineup (pictured)

Photo Credit: Samsung

Samsung Galaxy Unpacked ইভেন্ট ফেব্রুয়ারি 25 অনুষ্ঠিত হতে চলেছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। ওই অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত Samsung Galaxy S26 সিরিজের লঞ্চের ঘোষণা করবে তারা। ব্র্যান্ডের তিনটি নতুন ফ্ল্যাগশিপ ফোন আসবে বলে আশা করা হচ্ছে — স্ট্যান্ডার্ড Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra। সিরিজের টপ মডেল Ultra চারটি ক্যামেরা পেতে পারে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় 200 মেগাপিক্সেল সেন্সর থাকতে চলেছে। অন্য দুই ফোনে ট্রিপল ক্যামেরা মিলবে। ভারতে Samsung Galaxy S26 সিরিজের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। 

Samsung Galaxy S26 সিরিজ ফেব্রুয়ারি 25 লঞ্চ হচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এস26 সিরিজ লঞ্চ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। চলতি বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় রাত 11:30টা থেকে স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট, স্যামসাং নিউজরুম, এবং সংস্থার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। সংস্থা বলেছে, "এমন এক মোবাইল অভিজ্ঞতার জন্য তৈরি হোন, যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে।"

Samsung দাবি করছে, নতুন Galaxy S লাইনআপ প্রতিদিনের কাজ সরল করবে, ভরসা জোগাবে, এবং ক্রেতাদের হাতে নির্বিঘ্নভাবে Galaxy AI তুলে দেবে। অর্থাৎ সব মিলিয়ে ব্র্যান্ডের ইঙ্গিত, নতুন Galaxy S26 সিরিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মূল কেন্দ্রবিন্দু হবে।

কোম্পানি ক্রেতাদের আগ্রহ বাড়াতে বিশেষ প্রি-রিজার্ভ অফার চালু করেছে। 999 টাকায় অগ্রিম রিজার্ভ করে গ্যালাক্সি প্রি-রিজার্ভ ভিআইপি পাস পাওয়া যাবে। এই পাসের মাধ্যমে ক্রেতারা 5,000 টাকা মূল্যের ই-স্টোর ভাউচার পাবে, যা নতুন গ্যালাক্সি ফোন কেনার সময় ব্যবহার করা যাবে। এছাড়াও, প্রি-রিজার্ভ করা গ্রাহকরা 50,000 টাকা মূল্যের একটি গিভঅ্যাওয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। পাঁচজন গ্রান্ড প্রাইজ জেতার সুযোগ পাবে।

Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra: স্পেসিফিকেশন, 

Galaxy S26 সিরিজে প্রাইভেসি ডিসপ্লে নামে একটি বিশেষ ফিচার থাকবে। এই প্রযুক্তি আসায় কেউ পাশ থেকে আপনার ফোন দেখার চেষ্টা করলে, তারা স্ক্রিনের লেখা বা অন্য কনটেন্ট স্পষ্টভাবে বুঝতে পারবে না। ফলে বাস, অটো, ট্রেন, বা রাস্তায় ব্যক্তিগত পরিসরে অন্যরা উঁকিঝুঁকি দিতে পারবে না। এই সিরিজের ফোনগুলোতে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে। আবার অঞ্চল ভেদে Exynos 2600 প্রসেসর ব্যবহার হতে পারে।

Samsung Galaxy S26 ও Galaxy S26+ যথাক্রমে 6.3 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসতে পারে। দুই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 12 মেগাপিক্সেল 3X টেলিফটো লেন্স দিয়ে গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।

অন্য দিকে, Samsng Galaxy S26 Ultra স্মার্টফোনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকার সম্ভাবনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  2. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  3. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  4. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
  5. কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি
  6. Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
  7. Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  8. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  9. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  10. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.