পাসপোর্টের মতো দেখতে ফোন থেকে হাত ও চোখে পড়ার স্মার্ট গ্যাজেট, Samsung আগামী সপ্তাহে আনছে একঝাঁক চমক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 জুলাই 2026 11:26 IST
হাইলাইট
  • Samsung Galaxy Unpacked জুলাই 22 লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে
  • Samsung Galaxy Z Fold 8, Z Fold 8 Ultra, ও Z Flip 8 লঞ্চ হতে পারে
  • Galaxy Watch 9, ও Watch Ultra 2, ও Galaxy Glasses-ও আসতে পারে

Samsung Galaxy Unpacked 2026 is the brand's second flagship event this year

Photo Credit: Samsung

দেখতে দেখতে প্রায় এসে গেল চলতি বছরের দ্বিতীয় Galaxy Unpacked। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে Samsung-এর পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড। ওই দিন কোম্পানির নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন এবং স্মার্টওয়াচ আত্মপ্রকাশ লঞ্চ বলে আশা করা হচ্ছে। তবে Samsung কী কী পণ্য প্রকাশ করবে, সেই বিষয়ে কিছু ঘোষণা করেনি। যদিও জানা গিয়েছে, আগামী বুধবার ফোল্ডিং হ্যান্ডসেটের পাশাপাশি, নতুন স্মার্টওয়াচ এবং স্মার্টগ্লাস প্রকাশ্যে আনতে পারে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। ইতিমধ্যেই ডিভাইসগুলির স্পেসিফিকেশন এবং ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। চলুন দেখে নিই জুলাইয়ের Samsung Galaxy Unpacked-এ কী কী চমক থাকছে।

Samsung Galaxy Unpacked: কখন ও কোথায় অনুষ্ঠিত হবে

স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড আগামী জুলাই 22 (বুধবার) লন্ডনে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ও নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে।

Advertisement

Samsung Galaxy Unpacked: কী কী ডিভাইস লঞ্চ হবে (সম্ভাব্য)

জুলাইয়ের স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকডে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy Z Fold 8 ও Galaxy Z Fold 8 Ultra

Samsung প্রতি বছর বুক স্টাইলের ফোল্ডেবল এবং ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড ফোন লঞ্চ করে। কিন্তু সংস্থা এই বছর একটি ওয়াইড ফোল্ডিং ফোনও আনছে। এটি লম্বাটে ডিজাইনের পরিবর্তে পাসপোর্টে আকারের প্রশস্ত ডিসপ্লের সঙ্গে আসবে। হ্যান্ডসেটের চ্যাসিস আরও খাটো এবং চওড়া হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।

রিপোর্ট অনুসারে, Galaxy Z Fold (Wide)-এর ভিতরে এবং বাইরে যথাক্রমে 7.6 ইঞ্চি ও 5.5 ইঞ্চি স্ক্রিন থাকবে। প্রাইমারি ও কভার স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। ফোনের পিছনের প্যানেলে দুটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা। ডিভাইসে Snapdragon 8 Elite Gen 5 'For Galaxy' প্রসেসর, 4,800mAh ব্যাটারি, ও 45W ফাস্ট চার্জিং থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

Samsung Galaxy Z Fold 8 Ultra এই বছর ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। এর ভিতরে ও বাইরের দিকে যথাক্রমে 8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসতে পারে। প্রাইমারি ও কভার স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এটি Snapdragon 8 Elite Gen 5 'For Galaxy' প্রসেসর, 5,000mAh ব্যাটারি, এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে বলে জানা গিয়েছে।

Samsung Galaxy Z Flip 8 

ফাঁস হওয়া ছবিতে Galaxy Z Flip 8-এর ডিজাইন পূর্বসূরি Galaxy Z Flip 7 মডেলের মতোই দেখতে লাগছে। রিপোর্ট অনুসারে, এই ফ্লিপ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে মিলবে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে 4,300mAh ব্যাটারি ব্যবহার করতে পারে কোম্পানি।

Samsung Galaxy Watch 9 ও Galaxy Watch Ultra 2

Samsung Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। স্মার্টঘড়ি দুটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানা যায়নি। তবে সংস্থা রিয়েল-টাইমে AI হেলথ ইনসাইট, উন্নত ট্রাকিং অ্যাকুরেসি, ও লম্বা ব্যাটারি লাইফ টিজ করেছে।

Advertisement

Samsung Galaxy Glasses

জুলাইয়ের স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকডে গ্যালাক্সি গ্লাসেস আত্মপ্রকাশ করার সম্ভাবনা আছে। সম্প্রতি স্মার্টগ্লাসটির একটি টিজার ভিডিও ফাঁস হয়েছে। এটি কোম্পানির প্রথম Android XR স্মার্টচশমা হতে চলেছে। এতে Qualcomm Snapdragon AR1 চিপসেট, Wi-Fi, এবং ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি থাকবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy Glasses-এ-এ চৌকো কাঁচ, 12 মেগাপিক্সেল Sony IMX681 ক্যামেরা, 155mAh ব্যাটারি, ও ডান দিকে টাচ-সেন্সিটিভ এরিয়া থাকতে পারে। স্মার্টগ্লাসের ওজন 50 গ্রাম হওয়ার সম্ভাবনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  2. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  3. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  4. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  5. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  6. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  7. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  8. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  9. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  10. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.