এই প্রতিবেদনে Samsung Galaxy Z Flip 8 ও Galaxy Z Flip 7-এর স্পেসিফিকেশনের মধ্যে বিস্তারিত তুলনা তুলে ধরা হল।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Flip 8 vs Galaxy Z Flip 7 comparison
গতকাল চলতি বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy Z Flip 8 লঞ্চ হয়েছে। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির শেষ ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে বলে দাবি করা হচ্ছে। ফোনটির পূর্বসূরী Galaxy Z Flip 7 গত বছর প্রায় একই সময়ে ভারতে এসেছিল। এটি এক বছর পুরনো হলেও এখনও প্রিমিয়াম ডিজাইন এবং পারফরম্যান্সের সৌজন্যে প্রাসঙ্গিক। তাই প্রশ্ন উঠছে, Galaxy Z Flip 7 থেকে আপগ্রেড করা কতটা লাভজনক হতে পারে? তাই এই প্রতিবেদনে Samsung Galaxy Z Flip 8 ও Galaxy Z Flip 7-এর স্পেসিফিকেশনের মধ্যে বিস্তারিত তুলনা তুলে ধরা হল।
Samsung Galaxy Z Flip 8 মডেলের ভিতরে 6.9 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2X স্ক্রিন রয়েছে। এটি 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন অফার করে। ব্যাক প্যানেলের উপর 4.1 ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে আছে। এতেও 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট মিলবে। একে স্ক্র্যাচ ও অন্যান্য আঘাত থেকে রক্ষা করতে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।
Samsung Galaxy Z Flip 7 মডেলেও একই দৈর্ঘ্যের ইন্টার্নাল ও ফোল্ডেবল ডিসপ্লে আছে। তবে Galaxy Z Flip 8-এর হিঞ্জ মেকানিজমে বড় আপগ্রেড এনেছে কোম্পানি। ফলে ফোনটি খোলা এবং ভাঁজ করার অভিজ্ঞতা আরও মসৃণ হবে। সংস্থার আরও দাবি, ডিসপ্লের মাঝখানে দেখা দেওয়া ক্রিজের দৃশ্যমানতা কম হবে। এছাড়াও, ফোনটি পূর্বসূরীর তুলনায় 8 গ্রাম হালকা।
নতুন সফটওয়্যার ফিচার্স ছাড়া দুই ফোনের ক্যামেরা হার্ডওয়্যার প্রায় অপরিবর্তিত। Galaxy Z Flip 8 এবং Galaxy Z Flip 7 উভয় ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম পেয়েছে। এতে 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। দুই ফোনের ভিতরের স্ক্রিনে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
Samsung Galaxy Z Flip 8-এ Exynos 2600 প্রসেসর আছে, যেখানে Galaxy Z Flip 7 রান করে Exynos 2500 প্রসেসরে। Z Flip 8-এর চিপসেট লেটেস্ট 2 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এটি 3 ন্যানোমিটারের Exynos 2500 চিপের তুলনায় উন্নত পাওয়ার এফিশিয়েন্সি, মাল্টি-কোর পারফরম্যান্স, ও হিট ম্যানেজমেন্ট অফার করে।
Samsung Galaxy Z Flip 8 vs Galaxy Z Flip 7 দুই ফোনেই 4,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 25W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Z Flip 8-এ Android 17 ভিত্তিক One UI 9 প্রি-ইনস্টল করা আছে।
Samsung Galaxy Z Flip 8-এর দাম ভারতে শুরু হচ্ছে 1,24,999 টাকা, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,44,999 টাকা। অন্য দিকে, Galaxy Z Flip 8-এর 256 জিবি ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 1,09,999 টাকা ও 1,21,999 টাকায় বিক্রি হচ্ছে।
Samsung Galaxy Z Flip 8 বড় ধরনের পরিবর্তনের বদলে উন্নত আপগ্রেড বলা যেতে পারে। সংস্থা মূলত এমন কিছু দিকের উপর গুরুত্ব দিয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাই আপনার কাছে যদি Z Flip 7 থাকে, তাহলে নতুন মডেলে আপগ্রেড করা জরুরি নাও হতে পারে। তবে যারা পুরনো ফ্লিপ ফোন ব্যবহার করছেন বা প্রথমবার এই ধরনের ফোন কিনবেন, তাদের জন্য Galaxy Z Flip 8 আরও পরিপূর্ণ ও আকর্ষণীয় হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X500 Pro Appears on Thailand's NBTC Certification Database Ahead of Global Launch