ফোল্ডেবল ফোনের দুনিয়ায় বিপ্লব! এসে গেল Samsung Galaxy Z Flip

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 ফেব্রুয়ারি 2020 09:59 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Flip-এ 22:9 ফোল্ডেবল ডিসপ্লে থাকছে
  • 6.7 ইঞ্চি Dynamic AMOLED ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার হয়েছে
  • ফোনের বাইরে থাকছে একটি অলওয়েজ অন ডিসপ্লে

Samsung Galaxy Z Flip -এর দাম 1,380 মার্কিন ডলার (প্রায় 98,400 টাকা)।

কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এল Samsung। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের সঙ্গেই মঙ্গলবার লঞ্চ হয়েছে Samsung Galaxy Z Flip। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে অর্ধেক ভাঁজ করে ডিসপ্লের উপরে ও নীচে একই সঙ্গে দুটি আলাদা অ্যাপ ব্যবহার করা যাবে। Google -এর সঙ্গে হাত মিলিয়ে এই ‘Flex mode' নিয়ে এসেছে Samsung।

Samsung Galaxy Z Flip -এর দাম

Samsung Galaxy Z Flip -এর দাম 1,380 মার্কিন ডলার (প্রায় 98,400 টাকা)। 14 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত কালো ও বেগুনী রঙে এই ফোন পাওয়া যাবে।

Advertisement

চোখ ধাঁধানো ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা এসে গেল Samsung Galaxy S20 সিরিজ

Samsung Galaxy Z Flip স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy Z Flip -এ একটি ই-সিম ও একটি ন্যানো সিম থাকছে। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Z Flip -এ রয়েছে একটি 6.7 ইঞ্চি Dynamic AMOLED ফোল্ডেবল ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি 7nm চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ।

Galaxy Z Flip -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। থাকছে একটি 12 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা ও একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, NFC, MST, ও GPS (A-GPS)। ভাঁজ করা থাকলে এই ফোনের আয়তন 87.4x73.6x17.33 মিমি। ভাঁজ খুললে এই ফোনের আয়তন 167.3x73.6x7.2 মিমি। ফোনের ভিতরে রয়েছে 3,300 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 183 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.