Samsung Galaxy Z Flip

Samsung Galaxy Z Flip - ख़बरें

  • Samsung Galaxy Z Flip 8: স্টাইলেই বাজিমাত, ক্রেতাদের মন জয়ে নতুন ফ্লিপ ফোন আনল স্যামসাং
    Samsung Galaxy Z Flip 8 আজ বছরের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে। ফোনটি পরিচিত ক্ল্যামশেল ডিজাইনের সঙ্গে এসেছে। অর্থাৎ, ডিভাইসটি মাঝ বরাবর লম্বালম্বিভাবে ভাঁজ হয়। আবার আকারে অর্ধেক হয়ে যায় বলে ব্যবহার করা বা পকেটে রাখা সহজ। Samsung Galaxy Z Flip 8 মডেলে 6.9 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের পাশাপাশি, বাইরে 4.1 ইঞ্চির কভার স্ক্রিন দেওয়া হয়েছে। Samsung Galaxy Z Flip 8-এর দাম ভারতে শুরু হচ্ছে 1,24,999 টাকা, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে।
  • আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
    স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড বুধবার লন্ডনে স্থানীয় সময় দুপুর 2:00টা থেকে শুরু হবে। তখন ভারতে সন্ধ্যা 6:30টা৷ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ও নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। Samsung এই প্রথম ওয়াইড ফোল্ডিং ফোন এবং Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল মডেল নিয়ে আসছে।
  • লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
    Samsung Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 আগামীকাল (জুলাই 22) লঞ্চ হবে। কোম্পানি প্রথমবার Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল আনছে। Galaxy Z Fold 8 Ultra পরিচিত বুক স্টাইল ফোল্ডিং ডিজাইন বজায় রাখবে। রিটেলার লিস্টিং অনুসারে 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য 2,469 ইউরো (প্রায় 2.72 লাখ)। Samsung Galaxy Z Fold 8 ওয়াইড ফোল্ডেবল ফোনের দাম 2,069 ইউরো থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.28 লাখ টাকার সমান। Galaxy Watch Ultra 2 মডেলের 47 মিমি LTE ভার্সন 749 ইউরো (প্রায় 83,000 টাকা) মূল্যে আসতে পারে।
  • 200MP ক্যামেরা থেকে ফ্ল্যাগশিপ প্রসেসর, লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন ফোল্ডেবল ফোন
    Samsung Galaxy Z Fold 8 Ultra বুক স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে আসবে, যেখানে Galaxy Z Flip 8 একটি ক্ল্যাশমেল স্টাইলের ফ্লিপ ফোল্ড-ফোন। Samsung এখনও ফোন দুটির বিষয়ে বিশেষ কোনও তথ্য প্রকাশ করেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক রিপোর্ট থেকে ছবি ও প্রধান স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়েছে। কেমন হবে নতুন Samsung ফোল্ডেবল ফোন? এই প্রতিবেদনে রইল সেই সবের খুঁটিনাটি।
  • পাসপোর্টের মতো দেখতে ফোন থেকে হাত ও চোখে পড়ার স্মার্ট গ্যাজেট, Samsung আগামী সপ্তাহে আনছে একঝাঁক চমক
    স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট জুলাই 22 লন্ডনে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে ব্র্যান্ডের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এবং নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। সেই দিন Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। Samsung Galaxy Z Fold 8 Ultra এই বছর ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। এর ভিতরে ও বাইরের দিকে যথাক্রমে 8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসতে পারে।
  • মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
    স্যামসাং ফ্লেক্স টাইটেনিয়াম প্রযুক্তিতে টাইটেনিয়াম অ্যালয় ফিল্ম এবং টাইটেনিয়াম প্লেট নামে দুটি উপাদান ব্যবহার করেছে। এগুলি ডিসপ্লের মজবুতি ও নমনীয়তার মধ্যে দুর্দান্ত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। OLED প্যানেলের নিচে একটি টাইটেনিয়াম অ্যালয় ফিল্ম বসানো হয়েছে। এটি আকারের দিক থেকেও অত্যন্ত পাতলা, যার পুরুত্ব মানুষের গড় একটি চুলের প্রায় এক-তৃতীয়াংশ। ফলে ডিসপ্লে মজবুত করার পাশাপাশি, ফোনটিকে পাতলা রাখা সম্ভব হয়েছে। Samsung এখনও জানায়নি, কোন মডেলে প্রথম ফ্লেক্স টাইটেনিয়াম ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আগামী বুধবারের (জুলাই 22,) ইভেন্টে প্রকাশিত হবে। সেই দিন Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, ও Galaxy Z Flip 8 লঞ্চ হতে পারে।
  • 3 বছর পর বন্ধ হতে পারে Samsung-এর জনপ্রিয় অফার, ফোন কেনার খরচ বাড়বে আরও?
    Galaxy Z Fold 8 ও Z Flip 8 লঞ্চের সঙ্গে Samsung বিনামূল্যে স্টোরেজ আপগ্রেড অফার বন্ধ করতে পারে। সিদ্ধান্তের পিছনে বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতিকে দায়ী করা হয়েছে। এতদিন ফ্ল্যাগশিপ ডিভাইস অগ্রিম অর্ডার করলে 256 জিবি স্টোরেজের দাম দিয়ে 512 জিবি মডেল পাওয়া যেত। একইভাবে, 512 জিবি ভ্যারিয়েন্টে প্রি-অর্ডার করলে অতিরিক্ত খরচ ছাড়াই 1 টিবি ভার্সন দেওয়া হত। কিন্তু এবার বিনামূল্যে স্টোরেজ দ্বিগুণ করার অফারে লাগাম টানতে চলেছে কোরিয়ান সংস্থাটি
  • লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
    Samsung-এর পরবর্তী Galaxy Unpacked আগামী জুলাই 22 অনুষ্ঠিত হচ্ছে। সেখানে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এখনএকাধিক ডিভাইসেরই ছবি অনলাইনে ফাঁস হয়েছে। Galaxy Z Fold 7 বা তার আগের মডেলগুলোর তুলনায় Galaxy Z Fold 8-এর চ্যাসিস আরও খাটো ও চওড়া হবে। Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, ও ব্ল্যাক কালারে দেখা গিয়েছে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। Galaxy Z Flip 8 ল্যাভেন্ডার, গ্রাফাইট, এবং ক্রিম রঙে বিক্রি হবে।
  • 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
    আগামী জুলাই 22 Samsung সংস্থার পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে কোম্পানির ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট, এবং নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। Samsung কী কী প্রোডাক্ট লঞ্চ করবে, তা এখনও ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক রিপোর্ট Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, এবং Galaxy Watch Ultra 2-এর দিকে ইঙ্গিত করছে।
  • Amazon-এর ধামাকা অফার, 43,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে ডুয়াল স্ক্রিনের Samsung ফোন
    Samsung Galaxy Z Flip 6 লঞ্চ প্রাইসের তুলনায় 43,319 টাকা সস্তায় কেনা যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,006 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
    Samsung Galaxy Z Flip 6 অ্যামাজনে লঞ্চ প্রাইসের তুলনায় 42,250 টাকা সস্তা পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 2,032 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
  • 2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে
    Samsung Galaxy Z Flip 7 FE অ্যামাজনে তার লঞ্চ প্রাইসের তুলনায় 6,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে সরাসরি কিনলে 10,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। অর্থাৎ, মোট 16,000 টাকা সাশ্রয় করা যাবে।
  • সবাইকে অবাক করে স্মার্টফোন জগতের এত বছরের ধারণা ভেঙে গুড়িয়ে দিল Samsung
    Samsung Galaxy Z Fold 7 এর স্লিক বডি ও পাতলা হিঞ্জের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা যাচাই করার জন্য, মাঝখানে চাপ দিয়ে বাঁকানো হয়েছিল। গুণমান যাচাই করার সেই পরীক্ষাতেও টিকে থাকতে পেরেছে ফোনটি।
  • ফোল্ডেবল ফোনের শখ মেটাতে সাশ্রয়ী মূল্যে ভারতে এল Samsung Galaxy Z Flip 7 FE
    Samsung Galaxy Z Flip 7 FE প্রচুর AI ফিচার্সের সাথে এসেছে, যার মধ্যে জেমিনি লাইভ, নাউ ব্রিফ, নাউ বার, এআই সিলেক্ট, রাইটিং অ্যাসিস্ট, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল-টু-সার্চ, নোট অ্যাসিস্ট উল্লেখযোগ্য। ব্যবহারকারীর গোপনীয়তা এবং সুরক্ষার জন্য, ফোনটি পার্সোনাল ডেটা ইঞ্জিনের সাথে এসেছে। এটি আপনার ডেটা সংগ্রহ এবং এনক্রিপ্ট করে নক্স ভল্টে রেখে দেয়।
  • Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
    Samsung Galaxy Z Flip 7 ভাঁজ করার সময় পরিমাপ 13.7 মিমি এবং ওজন 188 গ্রাম। যার ফলে এটি সংস্থার সবথেকে পাতলা ফ্লিপ ফোনে পরিণত হয়েছে। ডিভাইসটির আর্মর ফ্লেক্সহিঞ্জ পূর্বসূরী মডেলের তুলনায় পাতলা কিন্তু বেশি ক্ষমতাশালী। আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম দৃঢতা বজায় রাখতে সাহায্য করে।

Samsung Galaxy Z Flip - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »