অপেক্ষার অবসান ঘটিয়ে Samsung Galaxy Z Fold 7 Ultra টিজ করা হয়েছে।
Photo Credit: Samsung
Samsung এর নতুন ফোল্ডেবল ফোনে স্লিম প্রোফাইল থাকবে
Samsung Galaxy Z Fold 7 Ultra এর আগমন তাহলে কি সত্যিই ঘটছে? সরাসরি এই বিষয়ে এখনও কিছু ঘোষণা না করলেও, তেমনই ইঙ্গিত দিয়ে রাখল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। সবকিছু ঠিকঠাক চললে সংস্থার ইতিহাসে এই প্রথমবার Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল ফোন দেখতে পাবো আমরা। এটি Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7, ও Galaxy Z Flip 7 FE মডেল তিনটির সাথে এই বছর লঞ্চ হতে পারে। সূত্রের দাবি, Samsung Galaxy Z Fold 7 Ultra এমনই একটি ডিভাইস যা ইন্ডাস্ট্রির সেরা হার্ডওয়্যার, পারফরম্যান্স, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতাকে একত্রিত করবে। আর এই সবকিছুই ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর অর্থাৎ ভাঁজযোগ্য গঠনের জন্য উপযুক্ত এমন পদ্ধতিতে অপ্টিমাইজ করা থাকবে।
স্যামসাং তাদের নিউজরুম পোস্টে এক নতুন পণ্যের একটি ছোট টিজার ভিডিও শেয়ার করেছে যা "আল্ট্রা" ব্র্যান্ডিং-সহ আসবে। এতে বইয়ের মতো ভাঁজ হয় এমন ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টর রয়েছ। এটি বর্তমান প্রজন্মের ফোল্ডেবল ফোনের তুলনায় পাতলা দেখতে লাগছে। স্যামসাং জানিয়েছে যে, ব্যবহারকারীরা বড় স্ক্রিন ও আরও ভাল ক্যামেরার দাবি করছে। আর এই চাহিদা পূরণের জন্যই, স্যামসাং একটি "আল্ট্রা এক্সপেরিয়েন্স" তৈরি করেছে, যা দাবি করা বৈশিষ্ট্যগুলি একটি ছোট এবং আরও পোর্টেবল চ্যাসিসে একত্রিত করবে।
Samsung Galaxy Z Fold 7 Ultra কেমন ফিচার্স অফার করবে সেটা এখনও অজানা। তবে এটুকু বলা যায় যে হ্যান্ডসেটটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর উপর জোর দিয়ে আত্মপ্রকাশ করবে। অর্থাৎ কোম্পানির নিজস্ব Galaxy AI বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে। স্যামসাং বলেছে যে AI-চালিত টুলগুলি ব্যবহারকারীদের যাতায়াতের সময় মেসেজিং, ব্রাউজিং এবং গেম খেলার সময় কন্ঠ-নিয়ন্ত্রিত AI অ্যাসিস্ট্যান্স প্রদান করবে।
সহজভাবে বলা যায় যে স্যামসাংয়ের আল্ট্রা ব্র্যান্ডেড ফোল্ডিং স্মার্টফোনে সেরা হার্ডওয়্যার, অত্যাধুনিক কর্মক্ষমতা এবং নিরবচ্ছিন্ন এআই ইন্টিগ্রেশন যুক্ত হতে চলেছে। একই সাথে গ্যালাক্সি এআই ফেসিলিটিও রয়েছে যা বিশেষভাবে ফোল্ডেবল ফর্ম ফ্যাক্টরের জন্য ডিজাইন করা হয়েছে। শক্তিশালী ক্যামেরা ডিভাইসটির অন্যতম আকর্ষণ হতে পারে। এককথায়, এতে বিনোদন ও মাল্টিটাস্কিংয়ের সেরা বিকল্প হয়ে ওঠার সমস্ত রসদ মজুত।
স্যামসাং যে তাদের ফোল্ডেবল স্মার্টফোন লাইনআপে আল্ট্রা ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে সেই নিয়ে অনেক বছর ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছে। তবে এটাই প্রথম স্পষ্ট প্রমাণ যে এই ধরণের মডেল অবশেষে বাজারে আসতে চলেছে। এই বছর Samsung Galaxy Z Fold 7 Ultra মডেলটির পাশাপাশি Galaxy Z Fold 7, Galaxy Z Flip 7, ও Galaxy Z Flip 7 FE ফোল্ডেবল ফোনগুলিও রিলিজ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X500 Pro Appears on Thailand's NBTC Certification Database Ahead of Global Launch