Galaxy M30 তে থাকছে AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। শুধুমাত্র Amazon.in আর কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
Samsung Galaxy M30 এর দাম শুরু হচ্ছে 14,990 টাকা থেকে
জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy M10 আর M20। এরপর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Galaxy M30। মঙ্গলবার দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে বিক্রি হবে Galaxy M সিরিজের সবথেকে দামী স্মার্টফোন। শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে নতুন Samsung Galaxy M30। Galaxy M30 তে থাকছে AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। শুধুমাত্র Amazon.in আর কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
Samsung Galaxy M30 এর দাম শুরু হচ্ছে 14,990 টাকা থেকে। এই দামে Galaxy M30 সিরিজের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 17,990 টাকা। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন।
মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in আর Samsung অনলাইন শপ থেকে Galaxy M30 বিক্রি হবে। প্রথম দিন সেলের মতোই এই সেলেও জলদি স্টক শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy M30 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy M30 তে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
Galaxy M30 ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP সেকেন্ডারি সেন্সার আর 5MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 16MP সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M30 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Xiaomi Pad 9 Pro Could Get a Huge 11,000mAh Battery and Bigger 12.5-Inch Display, Leak Suggests
Huawei Watch D3, FreeBuds Neo Launch Date Announced; Design, Key Specifications Teased