শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে নতুন Samsung Galaxy M30। Galaxy M30 তে থাকছে AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
Samsung Galaxy M30 এর দাম শুরু হচ্ছে 14,990 টাকা থেকে
জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Galaxy M10 আর M20। বুধবার Galaxy M সিরিজের তৃতীয় ফোনটি ভারতে লঞ্চ করেছে Samsung। শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে নতুন Samsung Galaxy M30। Galaxy M30 তে থাকছে AMOLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 5,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। শুধুমাত্র Amazon.in আর কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে।
Samsung Galaxy M30 এর দাম শুরু হচ্ছে 14,990 টাকা থেকে। এই দামে Galaxy M30 সিরিজের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 17,990 টাকা। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন।
![]()
Samsung Galaxy M30 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা
Samsung Galaxy M30 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy M30 তে থাকছে একটি 6.4 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টা কোর Samsung Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Galaxy M30 ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। সাথে থাকছে 5MP ডেপ্ত সেন্সার। এর সাথে Samsung Galaxy M30 তে রয়েছে একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের সামনে রয়েছে একটি 16MP সেলফি ক্যামেরা।
Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে এই ফোনে। Galaxy M30 ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C কানেক্টিভিটি আর ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Starts Warning Users About Chats From Unknown Numbers
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Camera Upgrades Said to Result in Thicker Rear Camera Module, Larger Lenses
Grand Theft Auto 6 Price, Editions Revealed; Pre-Orders Begin at Midnight on June 25