Galaxy M30s ফোনে একটি 6.4 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট।
Photo Credit: ট্যুইটার/ ইশান অগ্রবাল
Samsung Galaxy M30s ফোনে Super AMOLED ডিসপ্লে থাকবে
18 সেপ্টেম্বর লঞ্চ হবে Samsung Galaxy M30s। লঞ্চের আগে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এল। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। টপ ভেরিয়েন্টে থাকবে 6GB RAM আর 128GB স্টোরেজ। Galaxy M30s এ 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Samsung। Galaxy M সিরিজের অন্যান্য ফোনের মতোই শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে Galaxy M30s।
সম্প্রতি ইশান অগ্রবাল ট্যুইটারে Galaxy M30s ফোনের স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছেন। তিনি জানিয়েছে Galaxy M30s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেন্সর।
4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Galaxy M30s। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ। এই ফোনের আয়তন 159x75.1x8.9 মিমি। Galaxy M30s এর ওজন 174 গ্রাম।
সম্প্রতি ভারতে Samsung ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ারসি Gadgets 360 কে জানিয়েছে Galaxy M30s ফোনে একটি 6.4 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। ট্যুইটে একই ডিসপ্লে প্যানেলের কথা জানিয়েছেন ইশান।
Samsung Galaxy M30s ফোনের ভিতরে থাকবে একটি 6,000 mAh ব্যাটারি আর USB Type-C পোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
সামনে ও পিছন থেকে Samsung Galaxy M30s ফোনের ছবি ট্যুইটারে পোস্ট করেছে অগ্রবাল।
গত সপ্তাহে Samsung Galaxy M30s ফোনের জন্য আলাদা পেজ তৈরী করেছে Amazon। ছবিতে দেখা গিয়েছে ফোনের পিছনে তিনটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ফোনে গ্রাডিয়েন্ট ফিনিশ ব্যবহার করতে পারে Samsung। 18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M30s। ভারতে শুধুমাত্র Amazon.in থেকে এই স্মার্টফোন পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Y600K Turbo Surfaces on Google Play Console; Launch Seems Imminent
BGMI Redeem Codes for September 21: How to Get Secret Legacy Backpack and Other Free Rewards
iPhone 20 Pro Could Get a Major Display Redesign With Quad-Curved Panel