শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে Galaxy M30s। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার করেছে Samsung। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
Photo Credit: TENAA
Samsung Galaxy M30s ফোনে থাকছে Exynos 9611 চিপসেট
18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M30s। এবার TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এল। ইতিমধ্যেই ভারতে Galaxy M30s লঞ্চের খবর প্রকাশ করেছে Amazon। Galaxy M সিরিজের অন্যান্য ফোনের মতোই শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে Galaxy M30s। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Samsung Galaxy M30s ফোনে থাকছে 6,000 mAh ব্যাটারি। সেলফি তোলার জন্য থাকছে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে Exynos 9611 চপিসেট।
TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে Samsung Galaxy M30s ফোনে একটি ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইতিমধ্যেই এক রিপোর্টে জানানো হয়েছিল ভারতে 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে লঞ্চ হবে এই স্মার্টফোন। 18 সেপ্টেম্বর লঞ্চের পরে ভারতে Samsung Galaxy M30s ফোনের সঠিক স্পেসিফিকেশন জানা যাবে।
সম্প্রতি ইশান অগ্রবাল ট্যুইটারে Galaxy M30s ফোনের স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছেন। তিনি জানিয়েছে Galaxy M30s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেন্সর।
4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যাবে Galaxy M30s। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ। এই ফোনের আয়তন 159x75.1x8.9 মিমি। Galaxy M30s এর ওজন 174 গ্রাম।
এছাড়াও ভারতে Samsung ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ারসি Gadgets 360 কে জানিয়েছে Galaxy M30s ফোনে একটি 6.4 ইঞ্চি Super AMOLED ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকবে। এই ফোনের ভিতরে থাকবে একটি Exynos 9611 চিপসেট। ট্যুইটে একই ডিসপ্লে প্যানেলের কথা জানিয়েছেন ইশান।
Samsung Galaxy M30s ফোনের ভিতরে থাকবে একটি 6,000 mAh ব্যাটারি আর USB Type-C পোর্ট। লঞ্চের সময় এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Y600K Turbo Surfaces on Google Play Console; Launch Seems Imminent
BGMI Redeem Codes for September 21: How to Get Secret Legacy Backpack and Other Free Rewards
iPhone 20 Pro Could Get a Major Display Redesign With Quad-Curved Panel