এবার পপ-আপ ক্যামেরার স্মার্টফোন আনছে Samsung

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 এপ্রিল 2020 14:32 IST
হাইলাইট
  • কালো রঙে এই ফোন লঞ্চ হবে
  • থাকছে পপ-আপ ক্য্যামেরা
  • ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে

পপ-আপ ক্যামেরার ফন আনছে Samsung

Photo Credit: Pigtou / OnLeaks

বিগত কয়েক বছরে বিভিন্ন জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে পপ-আপ ক্যামেরা দেখা গেলেও Samsung ফোনে এই ফিচার দেখা যায়নি। সম্প্রতি বেশিরভাগ স্মার্টফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এবার পপ-আপ ক্যামেরা সহ Galaxy A সিরিজে নতুন ফোন আনতে পারে Samsung। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই ফোনের ছবি সামনে এসেছে। এই প্রথম কোন Samsung ফোনে পপ-আপ ক্যামেরা দেখা গেল।

OnLeaks ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে শীঘ্রই পপ-আপ সেলফি ক্যামেরা স্মার্টফোন আনছে Samsung। ফোনের বাঁ দিকে উপরে পপ-আপ ক্যামেরা থাকবে। OnePlus 7 Pro ও OnePlus 7T Pro-তেও একই ডিজাইন ব্যবহার হয়েছিল।

এই ফোনের পিনে তিনটি ক্যামেরা থাকবে
ছবি: Pigtou / OnLeaks

এই ফোনের পিছনে রয়েছে কার্ভড গ্লাস। ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। ফোনের নীচে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল ও মাইক্রোফোন। ফোনের পিছনে নীচের দিকে Samsung লোগো দেখা গিয়েছে। এই ফোনে 6.5 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হতে পারে।

Advertisement

মাত্র ছয় হাজারে বাজারে এল Samsung Galaxy J2 Core 2020, ফিচারগুলি দেখে নিন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

আগেও পপ-আপ ক্যামেরা সহ Samsung ফোনের ছবি সামনে এসেছিল। কিন্তু এখনও এই ফিচার সহ কোম্পানির কোন ফোন বাজারে আসেনি। যদিও গত বছর Galaxy A80-তে রোটেটিং ক্যামেরা ব্যবহার করেছিল Samsung।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Pop up camera, Selfie Camera
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.