Samsung এর ডিসপ্লে ব্যবহার করে ফোল্ডেবেল ফোন তৈরী করবে Google আর Apple?

iPhone XS ও iPhone XS Max ফোনের বেশিরভাগ ডিসপ্লে তৈরী করে Samsung। ভবিষ্যতে ফোল্ডেবেল স্মার্টফোনের ডিসপ্লের বাজার ধরতে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল Samsung।

Samsung এর ডিসপ্লে ব্যবহার করে ফোল্ডেবেল ফোন তৈরী করবে Google আর Apple?
বিজ্ঞাপন

সম্প্রতি কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold তৈরী করেছে Samsung। এই ফোনে ব্যবহার হয়েছে Samsung এর নিজস্ব ফোল্ডেবেল OLED ডিসপ্লে। এবার Google ও Apple এর কাছে কোম্পানির ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা পাঠাতে শুরু করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে।

“7.2 ইঞ্চি মাপের নতুনা ডিসপ্লে পাঠানো হয়েছে। Galaxy Fold ফোনের ডিসপ্লের থেকে 0.1 ইঞ্চি ছোট এই ডিসপ্লে।” দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

iPhone XS ও iPhone XS Max ফোনের বেশিরভাগ ডিসপ্লে তৈরী করে Samsung। ভবিষ্যতে ফোল্ডেবেল স্মার্টফোনের ডিসপ্লের বাজার ধরতে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল Samsung।

“এই মুহুর্তে বছরে 24 লক্ষ ফোল্ডেবেল ডিসপ্লে তৈরী করতে পারে Samsung। পরে চাহিদা দাড়লে এই সংখ্যা 1 কোটি ছাড়াতে পারে।” জানানো হয়েছে এই রিপোর্টে।

সম্প্রতি Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold লঞ্চের পরে বেশ চাপের মুখে Apple। 2019 সালে কোনও ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে নিয়ে আসার পরিকল্পনা নেই Apple এর।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  2. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  3. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  4. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  5. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  6. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  7. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  8. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  9. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  10. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »