ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও

Samsung ও Xiaomi তাদের স্মার্টফোনের দাম 18.75 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।

ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও

Samsung and Xiaomi raise smartphone prices by up to 19 percent

হাইলাইট
  • Samsung ও Xiaomi মোট 41টি স্মার্টফোন ভ্যারিয়েন্টের দাম বাড়িয়েছে
  • মডেল ও স্টোরেজ অপশনের উপর নির্ভর করে 4,000 টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি
  • Oppo, Vivo, ও Realme শীঘ্রই ফোনের দাম বাড়াতে পারে
বিজ্ঞাপন

উৎসবের মরসুমের জন্য গত কয়েক সপ্তাহ ধরে ফোনের দাম বাড়েনি। ক্রেতা টানতে আকর্ষণীয় ছাড় ও অফার দিয়েছে বিভিন্ন সংস্থ। দীপাবলি মিটতেই এবার মূল্যবৃদ্ধির পথে হাঁটতে শুরু করেছে নির্মাতারা। Samsung এবং Xiaomi তাদের 41টি স্মার্টফোন ভ্যারিয়েন্টের দাম 18.75 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সোমবার, নভেম্বর 16 থেকে নতুন দাম কার্যকর হয়েছে। Samsung Galaxy A এবং Galaxy F সিরিজের মোট 22টি ভ্যারিয়েন্টের দাম বৃদ্ধি হয়েছে। শাওমির রেডমি সাব-ব্র্যান্ডের 19টি স্মার্টফোন ভ্যারিয়েন্টের দাম বেড়েছে। আরও জানা গিয়েছে যে, একই পদাঙ্ক অনুসরণ করে Oppo, Vivo, ও Realme শীঘ্রই ফোনের দাম বাড়াবে।

Samsung ও Xiaomi ফোনের দাম প্রায় 19 শতাংশ বাড়িয়েছে

মানিকন্ট্রোলের রিপোর্ট অনুসারে, মডেল ও স্টোরেজ অপশনের উপর নির্ভর করে 1,000 থেকে 4,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে স্যামসাং ও শাওমি। মেমরি চিপ ও যন্ত্রাংশের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে ওপ্পো, ভিভো, এবং রিয়েলমিও আগামী দিনে ফোনের দাম বাড়ানোর ঘোষণা করতে পারে।

স্যামসাংয়ের ফোনের দাম 3.13 শতাংশ থেকে 9.52 শতাংশ পর্যন্ত বেড়েছে। Galaxy A07 5G, Galaxy F17 5G, ও Galaxy A17 5G-এর দাম 2,000 টাকা বাড়ানো হয়েছে। Galaxy A36, Galaxy A56, ও Galaxy A37 মডেলের দাম 2,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। Galaxy A57-এর ভ্যারিয়েন্টের দাম 4,000 টাকা বেড়েছে। তবে Galaxy A06 এখনও 2,000 টাকার কমে কেনা যাচ্ছে। কিন্তু সেপ্টেম্বর থেকে ফোনটির সবরবাহে ঘাটতি দেখা যাচ্ছে বলে দাবি করছেন খুচরো বিক্রেতারা।

শাওমির ফোনগুলির মধ্যে Redmi A7 Pro 5G-এর দাম (4 জিবি + 128 জিবি) সর্বাধিক বেড়েছে। এখন কিনতে 15,999 টাকার পরিবর্তে 18,999 টাকা খরচ হবে। ফলে একধাক্কায় 18.75 শতাংশ দাম বেড়েছে। অন্য দিকে,  Redmi Note 17 5G ও Redmi Note 17 Pro 5G-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা করে বেড়েছে।

ফেস্টিভ সিজনের আগে অন্যান্য ব্র্যান্ড দাম বাড়ালেও, বিভিন্ন অফার ও ডিসকাউন্ট বজায় রাখতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিল শাওমি। শিল্পক্ষেত্রের সূত্রের দাবি, খুচরো দোকানগুলোতে এখনও পুরনো দামের পর্যাপ্ত স্টক রয়েছে। ফলে গতকাল থেকে নতুন দাম কার্যকর হওয়ার পরেও আগের দামে স্মার্টফোন কেনার সুযোগ পাওয়া যাবে।

প্রসঙ্গত, দীপাবলির সময়ে অফলাইন স্মার্টফোন রিটেল মার্কেটে বিক্রি 18 থেকে 20 শতাংশ কমেছে। ধনতেরাস থেকে দীপাবলির পরের দিন পর্যন্ত চার দিনের ক্রেতাদের আনাগোনা সন্তোষজনক ছিল। কিন্তু এর আগের সাত দিনে স্মার্টফোন বিক্রি 40 শতাংশ হ্রাস পেয়েছে। তবে Apple ও Motorola-র মতো ব্র্যান্ডের ফোনের ভাল চাহিদা লক্ষ্য করা গিয়েছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে রিয়েলমি। দেশের বিভিন্ন রাজ্যে ব্র্যান্ডটির ফোন বিক্রির পরিমাণ 50 শতাংশের বেশি কমেছে।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »