হাঙরের আক্রমণের থেকে পাঁচ গুণ মারাত্মক সেলফি, কেন?

বিজ্ঞাপন
Agence France-Presse, আপডেট: 27 জুন 2019 14:16 IST

Photo Credit: Carl De Souza/ AFP

বিগত কয়েক বছরে সেলফি তোলা এক নেশায় পরিনত হয়েছে। সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিশ্বব্যাপী হাঙরের আক্রমনে যত মানুষের মৃত্যু হয়েছে তার পাঁচ গুণ বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

প্রতি বছর সেলফি তুলতে গিয়ে আরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। সেলফি স্টিক এর আগমনের পরে আরও সহজে সেলফি তোলা যাচ্ছে। এর ফলেই সেলফি তোলার ঝোঁক বাড়ছে বিশ্ব জুড়ে।

2011 সালের অক্টোবর মাস থেকে 2017 সালের নভেম্বর মাস পর্যন্ত বিশ্বব্যাপী সেলফি তুলতে গিয়ে 259 জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে হাঙর আক্রমণে 50 শতাংশ কম মানুষের মৃত্যু হয়েছে।

সেলফি তুলতে মেয়েরা বেশি সাহসী হলেও ছেলেরাও কম যান না। বিশেষ করে তরুন প্রজন্মের ছেলেরা সেলফি তোলার সময় জলে ডুবে, গাড়ি দুর্ঘটনায়, পরে গিয়ে মারা গিয়েছেন।

ভারতের মোট জন সংখ্যা 130 কোটি। গোটা দেশে রয়েছে মোট 80 কোটি মোবাইল ফোন। এখনও পর্যন্ত সেলফি তুলতে গিয়ে ভারতে 159 জন মানুষের প্রাণ গিয়েছে। যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর অর্ধেক।

Advertisement

গোটা দেশের তরুন প্রজন্ম সেলফি তুলতে পাগল। একটু আলাদা সেলফি তোলার জন্য জীবনের পরোয়া করে না তারা, চলন্ত ট্রেন থেকে ঝুলে অথবা উঁচু বাড়ির ছাদের পাঁচিলে দাঁড়িয়ে, সেলফি তোলার জন্য যে কোন ঝরনের ঝুঁকি নিতে প্রস্তুত ভারতের তরুন প্রজন্ম।

এই কারনেই শুধুমাত্র মুম্বাই শহরে ইতিমধ্যেই 16 টি ‘নো সেলফি জোন' শুরু হয়ছে। ভারত ছাড়াও রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানেও একাধিক মানুষ এলফি তুলতে গিয়ে নিহত হয়েছেন।

রাশিয়ায় সেলফি তোলার সময় ব্রিজ থেকে ও উঁচু বাড়ি থেকে পরে মৃত্যু হয়েছে বেশ কিছু ম্নুষের। এমনকি ল্যান্ড মাইন হাতে নিয়ে সেলফি তুলতে গিয়েও মৃত্যু হয়েছে।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রে সেলফি তুলতে গিয়ে সব থেকে বেশি মৃত্য হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নে।

জানুয়ারি মাসে তাইওয়ানে 36 বছর বয়সী এক সেলব্রিটি পাহাড়ের চুড়ায় বিকিনি পরে সেলফি তুলতে গিয়ে খাদে পরে মারা গিয়েছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Selfie
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  2. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  3. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  4. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  5. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  6. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  7. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  8. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  9. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.